জগন্নাথপুরে জাতীয় শোক দিবসে সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের আলোচনা সভা দোয়া মাহফিল

স্টাফ রিপোর্ট:
হাজার বছরের শ্রেষ্ট বাঙ্গালী জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৪৩ তম শাহাদাত বার্ষিকী ও জাতীয় শোক দিবস উপলক্ষে জগন্নাথপুর পৌর শহরের সুনামধন্য বিদ্যাপীঠ সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের আয়োজনে আলোচনা সভা ও মিলাদ মাহফিল অনুষ্টিত হয়েছে ।

বুধবার (১৫ আগষ্ট) বিদ্যালয় মিলনায়তনে আলোচনা সভায় শোকাবহ ১৫ আগষ্টের গুরুত্ব তুলে ধরে সভাপতির বক্তব্যে বিশিষ্ট শিক্ষাবিদ মরহুম মন্তেশ্বর আলীর পুত্র সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য যুক্তরাজ্য প্রবাসী শিক্ষানুরাগী জুনেদ আহমদ তালুকদার বলেছেন বঙ্গবন্ধু মানে বাংলাদেশ।

জাতির জনক বঙ্গবন্ধুর স্বপ্ন বাস্তবায়নে জননেত্রী প্রধান মন্ত্রী শেখ হাসিনা বাংলাদেশকে উন্নয়নশীল রাষ্ট্রে পরিনত করেছেন। সাজেদা খানম বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নোমান আহমদের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন বিদ্যালয়ের শিক্ষক ইয়াছমিন বেগম, চম্পা রানী দেব নাথ, ছালেহ আহমদ, মোছাদ্দিক হোসেন প্রমূখ।

আলোচনা সভা শেষে দেশের গান পরিবেশন করেন বিদ্যালয়ের সহকারি শিক্ষক হেলাল হোসেন, ৯ম শ্রেণীর ছাত্রী শ্যামা বেগম, গজল পরিবেশন করেন ৬ষ্ট শ্রেণীর ছাত্রী পান্না বেগম।

শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ৬ষ্ট শ্রেণীর ছাত্রী নওশীন বেগম। পরে মিলাদ ও দোয়া মাহফিল পরিচালনা করেন হবিবপুর কেশবপুর আলীয়া মাদ্রাসার সহকারি শিক্ষক মাওলানা আলী হোসেন।

জগন্নাথপুর টডে/বিপ্লব

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *