০৫:৫৬ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ২২ অক্টোবর ২০২৬, ৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর

  • Update Time : ১১:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬
  • / 13
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

মো. রকিবুল হাসান বিশ্বাস, সিংগাইর (মানিকগঞ্জ) থেকে:

মানিকগঞ্জের সিংগাইর পৌর এলাকার আঙ্গারিয়া মহল্লার কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শন করেছেন মানিকগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য ও খাদ্যমন্ত্রী আফরোজা খানম রিতা।

বুধবার (২১ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে উপজেলার আঙ্গারিয়া কেন্দ্রীয় পূজামণ্ডপ পরিদর্শনের সময় তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তিনি পূজামণ্ডপের সার্বিক পরিস্থিতি ও পূজার আয়োজন সম্পর্কে খোঁজখবর নেন এবং উপস্থিত সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে মতবিনিময় করেন।

মতবিনিময়কালে তিনি সাম্প্রদায়িক সম্প্রীতি, পারস্পরিক সহাবস্থান ও ধর্মীয় মূল্যবোধ বজায় রাখার ওপর গুরুত্বারোপ করেন। তিনি শারদীয় দুর্গাপূজা শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের জন্য সংশ্লিষ্ট সকলকে দায়িত্বশীল ভূমিকা পালনের আহ্বান জানান। পাশাপাশি পূজামণ্ডপের নিরাপত্তা ও সার্বিক শৃঙ্খলা বজায় রাখতে সংশ্লিষ্টদের সতর্ক থাকার পরামর্শ দেন। তিনি ধর্ম-বর্ণ নির্বিশেষে পারস্পরিক সম্প্রীতি, সৌহার্দ্য ও ঐক্য বজায় রেখে সবাইকে মিলেমিশে বসবাস করারও আহ্বান জানান।

এ সময় উপস্থিত ছিলেন সিংগাইর উপজেলা নির্বাহী অফিসার খায়রুন্নাহার, সহকারী পুলিশ সুপার (সিংগাইর সার্কেল) ফাহিম আসজাদ, সহকারী কমিশনার (ভূমি) আল আমিন কবীর, সিংগাইর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মাজহারুল ইসলাম, সিংগাইর উপজেলা বিএনপির সাবেক সভাপতি আবিদুর রহমান খান রোমান, সাবেক সাধারণ সম্পাদক মাহাবুবুর রহমান মিঠু, সিংগাইর পৌর বিএনপির সাবেক সভাপতি খোরশেদুল আলম ভূঁইয়াসহ স্থানীয় বিএনপি ও অঙ্গ-সহযোগী সংগঠনের নেতাকর্মীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে মিলেমিশে থাকার আহ্বান খাদ্যমন্ত্রীর

Update Time : ১১:৫৯:০৯ অপরাহ্ন, বুধবার, ২১ অক্টোবর ২০২৬