০৬:২৩ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত আসামী গ্রেফতার
- Update Time : ১০:২০:০৩ অপরাহ্ন, সোমবার, ২৭ মে ২০১৯
- / 698
স্টাফ রিপোর্টার:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে সাজাপ্রাপ্ত পলাতক আসামী মকবুল হোসেনকে গ্রেফতার করেছে। সে উপজেলার পাটলী ইউনিয়নের মইজপুর গ্রামের কুটি মিয়ার ছেলে। পুলিশ জানায়, রবিবার থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে এ এস আই শাহীন চৌধুরী সহ পুলিশ দল গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তার নিজ বাড়ি থেকে গ্রেফতার করা হয়। থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, গ্রেফতারকৃত মকবুল হোসেন সিআর মামলার পলাতক আসামী।




















