স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুর উপজেলার পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজারে আওয়ামী স্বেচ্ছাসেবক লীগ নেতা শাহ শাহিন, মোক্তাদির হোসেন, জিয়াউর রহমান ও সাবাজ মিয়ার আয়োজনে দোয়া ও ইফতার মাহফিল অনুষ্টিত হয়েছে। মঙ্গলবার (২৮ মে) রসুলগঞ্জ বাজারের মক্রমপুর সুপার মার্কেটে আয়োজিত ইফতার পূর্ব আলোচনা সভায় জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি হাবিবুর রহমান হাবিব মাহে রমজানের তাৎপর্য তুলে ধরে দলীয় নেতাকর্মীদের আগাম ঈদের শুভেচ্ছা জানান। তিনি দোয়া ও ইফতার মাহফিল আয়োজকদের প্রতি অভিনন্দন জানিয়ে বলেন জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনার উন্নয়নের চিত্র গ্রাম গঞ্জের জনসাধারনের কাছে পৌছে দিতে এবং ঐক্যবদ্ধভাবে দলের কার্যক্রম চালিয়ে যেতে স্বেচ্ছাসেবক লীগের সকল নেতৃবৃন্দের প্রতি আহবান জানান। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারন সম্পাদক এম মোতাহির আলী, জগন্নাথপুর পৌর সেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের যুগ্ম সম্পাদক সাবাজ মিয়া, কৃষি বিষয়ক সম্পাদক শাহ শাহিন মিয়া, স্বেচ্ছাসেবক লীগ নেতা মোক্তাদির হোসেন, জিয়াউর রহমান, উপজেলা যুবলীগের সাংস্কৃতিক সম্পাদক আবু জিলানী আবু, জগন্নাথপুর পৌর স্বেচ্ছাসেবক লীগের প্রচার সম্পাদক আক্তার হোসেন, সেচ্ছাসেবকলীগ নেতা সেলিম আহমদ, এমদাদ চৌধুরী, পাটলী ইউনিয়ন আওয়ামী লীগের সহ-সভাপতি ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওয়াহিদুর রাজা, প্রচার সম্পাদক ফটিক মিয়া, পাটলী ইউনিয়ন যুবলীগের আহবায়ক মুহিবুর রহমান, যুগ্ম আহবায়ক আনা মিয়া, পাটলী ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি শাহ শাহরিয়ান, সাধারন সম্পাদক এম কে রুকন সহ আওয়ামী লীগ, স্বেচ্ছাসেবক লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মী, ব্যবসায়ী ও সুশীল সমাজের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন । দোয়া ও ইফতার পূর্ব বিশেষ মোনাজাত পরিচালনা করেন মাওলানা জামাল মিয়া।