০৯:০৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নথপুরে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে শিশুর মৃত্যু
- Update Time : ০৪:৫২:১৬ অপরাহ্ন, সোমবার, ১০ জুন ২০১৯
- / 917
স্টাফ রির্পোটার:
জগন্নাথপুরে আজ সোমবার সকাল ৯ টায় মো: কাওছার মিয়া নামের ১১ বছরের এক শিশু জাম গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মৃত্যু হয়েছে । সে উপজেলার চিলাউড়া হলদিপুর ইউনিয়নের চিলাউড়া আশিঘর গ্রামের দিন মজুর হাদিছ উল্যার ছেলে । ইউপি সদস্য সুজাত মিয়া জানান নিহত কাওছার মিয়া চিলাউড়া বাজারের একটি দুতলা ভবনের চাদে উঠে জাম গাছ থেকে জাম পাড়তে গিয়ে বিদ্যুতের তারে জড়িয়ে পড়ায় ঘটনাস্থলেই সে প্রান হারিয়েছে । থানার এস আই হাবিবুর রহমান পিপিএম জানান নিহত কাওছার মিয়ার লাশ উদ্ধার করা হয়েছে ।




















