জগন্নাথপুরে আইন শৃংখলা কমিটির মাসিক সভা

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে আইনশৃংখলা কমিটির মাসিক সভা অনুষ্টিত হয়েছে। উপজেলা প্রশাসনের আয়োজনে সোমবার সকাল ১১টায় উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে আইন শৃংখলা সভায় সার্বিক আইন শৃংখলা পরিস্থিতি স্বাভাবিক রয়েছে উল্লেখ করে সাম্প্রতিক সময়ে ঘটে যাওয়া স্কুল ছাত্রী ধর্ষনের ঘটনার সাথে জড়িত শিক্ষকের কঠোর শাস্তির দাবী জানানো হয়। সভায় জনসাধারনের ভোগান্তি লাগবে জগন্নাথপুর -বিশ্বনাথ সড়ক সহ ক্ষতিগ্রস্থ সড়কগুলো দ্রুত সংস্কারে সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দৃষ্টি আকর্ষন করা হয়। সভায় মাদকসহ সকল প্রকার অপরাধ প্রবনতা প্রতিরোধে পুলিশ প্রশাসনের দৃষ্টি আকর্ষন করা হয়। এছাড়াও নদী ও খাল রক্ষায় অবৈধ স্থাপনা উচ্ছেদ এবং শহরের যাতায়াত ব্যবস্থায় অবৈধ গাড়ি পার্কিং বন্ধ করনে প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহনের সিদ্ধান্ত নেয়া হয়। উপজেলা সহকারী কমিশনার (ভুমি) ইয়াসির আরাফাতের সভাপতিত্বে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান আতাউর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: মধু সুধন ধর, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ড বিউবোর আবাসিক প্রকৌশলী কার্যালয়ের উপ-সহকারী প্রকৌশলী আবুল আজাদ পাবেল, জগন্নাথপুর থানার সেকেন্ড অফিসার হাবিবুর রহমান পিপিএম, জগন্নাথপুর পৌর সভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, রানীগঞ্জ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম রানা, গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নিপেশ পাল, জগন্নাথপুর বাজার বণিক সমিতির সভাপতি আফছর উদ্দিন ভুইঁয়া, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি শংকর রায়, কোষাধ্যক্ষ মো: আব্দুল হাই, জগন্নাথপুর বাজার তদারক কমিটির সেক্রেটারী জাহির উদ্দিন, পাইলগাঁও ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান শাহান আহমদ। জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানন্দ সরকার, ইকড়ছই সিনিয়র মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা ছমির উদ্দিন, শাহারপাড়া শাহ কামাল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আতাউর রহমান কামালী, উপজেলা সহকারী শিক্ষা অফিসার মাসুম বিল্লাহ, আইসটি বিভাগের উপজেলা সহকারী প্রোগ্রামার আশিষ চক্রবর্তী, ফায়ার সার্ভিস স্টেশনের ইনচার্জ অখিল সিংহ, উপজেলা মুক্তিযোদ্ধা সংসদের সাবেক ডেপুটি কমান্ডার মো: আব্দুল হক, পাটলী ইউনিয়ন পরিষদের প্যানেল চেয়ারম্যান ওহিদুর রাজা উপস্থিত ছিলেন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *