স্টাফ রির্পোটার :
জগন্নাথপুর থানা পুলিশের পৃথক অভিযানে সাজাপ্রাপ্ত আসামী ও ৫ জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে । শুক্রবার থানার এস আই মনিরুজ্জামান ও এ এস আই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিনব কৌশলে অভিযান চালিয়ে মৌলভীবাজার থানার পৃথক দুটি মামলার সাজা প্রাপ্ত আসামী শানুর মিয়াকে (৪৫) গ্রেফতার করেছেন। গ্রেফতারকৃত শানুর মিয়া জগন্নাথপুর উপজেলার পাইলগাও ইউনিয়নের বড়কাতিয়া গ্রামের শাহাদাত উল্লার ছেলে । এদিকে বৃহস্পতিবার লাউতলা বাজার এলাকায় অভিযান চালিয়ে জুয়ার আসর থেকে ৫জুয়ারীকে গ্রেফতার করা হয়েছে । গ্রেফতারকৃতরা হচ্ছে পাটলী ইউনিয়নের রসুলপুর গ্রামের আব্দুল মালিকের ছেলে বাবু মিয়া (৩০) একই গ্রামের মৃত তালিব আলীর ছেলে শাহাব উদ্দিন (৪০) ছাতক উপজেলার সঞ্জবপুর গ্রামের মৃত আব্দুল খালিদের ছেলে হোসেন আহমদ (৪৫) কুঞ্জনপুর গ্রামের মৃত ওয়াজিদ মিয়ার ছেলে নজির আহমদ (৪০) জিগলী গ্রামের ময়না মিয়ার ছেলে শায়খুল ইসলাম (৪৩) অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান সাজা প্রাপ্ত আসামী শানুর মিয়াকে গতকাল শনিবার এবং গ্রেফতারকতৃ ৫ জুয়ারিকে শুক্রবার আদালতে পাঠানো হয়েছে ।