০৬:৩৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০৯ জুলাই ২০২৬, ২৫ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

  • Update Time : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯
  • / 1373

স্টাফ রির্পোটার::
নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্থিতিশীল রাখা ও খাদ্যে ভেজাল এবং ভোক্তা অধিকার আইনে জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ২টি গ্রোসারী দোকানে ১৫হাজার টাকা জরিমানা আদায় সহ লাইসেন্স না থাকায় ১টি রেস্তোরা সিলগালা করা হয়েছে। মঙ্গলবার(১৯ নভেম্বর) বিকেল ৩টায় উপজেলার পৌর শহরের প্রধান ব্যবসা কেন্দ্র জগন্নাথপুর বাজারে উপজেলা নির্বাহী কর্মকর্তা ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম অভিযান চালিয়ে দ্রব্য মূল্যের তালিকা সাটানো না থাকায় হাবিব ভেরাইটিজ ষ্টোরকে ৫হাজার টাকা এবং মেয়াদোর্ত্তীন পণ্য ও মূল্য তালিকা সাটানো না থাকার অপরাধে রিয়ান ভ্যারাইটিজ ষ্টোরকে ১০হাজার টাকা সহ মোট ১৫হাজার টাকা জরিমানা আদায় করে মামলা নিষ্পত্তি করা হয়। এদিকে রান্না ঘরে নোংরা পরিবেশ, এবং রেস্তোরার লাইসেন্স দেখাতে না পারায় পাঁচ তারা রেস্টুরেন্টকে প্রাথমিক ভাবে সিলগালা করা হয়েছে।

উপজেলা নির্বাহী কর্মকর্তা ও ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট মাহ্ফুজুল আলম মাসুম জানান, নিত্য প্রয়োজনীয় দ্রব্যের প্রতিটি ব্যবসা প্রতিষ্ঠানে প্রবেশ করে গুজবে বিভ্রান্ত না হতে ব্যবসায়ী সহ জনসাধারণকে সচেতনতা মূলক পরামর্শ দেয়া হয়েছে। তিনি আরো জানান, পিঁয়াজের মূল্য আগের চেয়ে অনেকটা কমেছে। এছাড়াও নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্য স্বাভাবিক রয়েছে।

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে ভ্রাম্যমান আদালতের অভিযান

Update Time : ০৭:৩৪:৪৪ অপরাহ্ন, মঙ্গলবার, ১৯ নভেম্বর ২০১৯