০৭:২২ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
সংবাদ শিরোনাম :
জগন্নাথপুরে মাদক মামলার পলাতক আসামি গ্রেফতার
- Update Time : ০৭:২৩:০৩ অপরাহ্ন, শনিবার, ২৩ নভেম্বর ২০১৯
- / 704
স্টাফ রিপোর্টার::
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে মাদক মামলার পলাতক আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ শনিবার দুপুরে এএসআই শাহিন চৌধুরীর নেতৃত্বে পুলিশ দল অভিযান চালিয়ে মাদক মামলার পলাতক আসামি দিলাল মিয়াকে (৩৫) গ্রেফতার করা হয় । সে জগন্নাথপুর উপজেলার মিরপুর ইউনিয়নের আধুয়া গ্রামের মৃত ফজর আলীর ছেলে । থানার অফিসার ইনচার্জ মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান গ্রেফতারকৃত দিলাল মিয়া মাদক দ্রব্য নিয়ন্ত্রন আইনের মামলায় দীর্ঘদিন পলাতক ছিল ।




















