জাতীয় পার্টি দেশের মানুষের মন জয় করে কাঙ্খিত স্বপ্ন বাস্তাবায়ন করবে: অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি

সুনামগঞ্জ অফিস:-
জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ বলেন, সব সময় মানুষের পাশে থেকে মানুষের ভালবাসা জয় করে সামনের দিকে সংগঠনকে এগিয়ে নিয়ে যেতে হবে। তার জন্য কর্মসূচির দরকার, কর্মসূচি ছাড়া কোন সংগঠন বেচে থাকতে পারেনা, কর্মসূচি ছাড়া কর্মী বেচেঁ থাকতে পারেনা। কর্মসূচির কোন বিকল্প নেই রাজনৈতিক সংগঠনের কাজে। কাজেই আপনারা সেই কর্মসূচি দিবেন, এবং আমরা সেই কর্মসূচিতে উপস্থিত থাকব ইনশাহআল্লাহ।
নি¤œ প্রয়োজনীয় পিয়াজ সরকার এখনও নিয়ন্ত্রনে আনতে পারেনি, মন্ত্রী যে দিন বলেন পিয়াজের বাজার নিয়ন্ত্রনে তার পরের দিন পিয়াজের কেজি হয়ে যায় ১৫০ টাকা, তার পরের দিন হয় ২০০ টাকা এবং তার পরের দিন হয়ে যায় ২২০ টাকা। মন্ত্রী নিজে যখন বলেন পিয়াজের দাম ১০০ টাকার নিচে আনা সম্ভব হবে না, তার পরের দিন পিয়াজ চলে যায় ২০০ টাকারও উপরে। এই রকম অবস্থায় সাধারণ মানুষ এরশাদের দলকে চায়, আর এই জন্য সাধারণ মানুষের কাছে পৌছানোর জন্য জাতীয় পার্টি, যুব সংহতি, আছে সেচ্ছাসেবক পার্টি এবং জাতীয় ছাত্র সমাজ মানুষের সুখে দুখে সব সময় পাশে আছে এবং থাকবে।
তিনি বলেন, মানুষ জাতীয় পার্টির দিকে দাবিত হতে চায়, তার জন্য সংগঠন দরকার, এবং সেই সংগঠন গুলোকে আমরা সবাই মিলে এক্যবদ্ধ ভাবে নিজেদের মধ্যে সকল কোন্দল ভুলে আগামী দিনের এই বাংলাদেশের মানুষের কাঙ্খিত স্বপ্নকে বাস্তাবায়ন করতে চাই, তার জন্য আমরা সবাই মিলে সংগঠনের জন্য শ্রম দেই, সংগঠন শক্তিশালী করি। ইনশাহআল্লাহ জাতীয় পার্টির জন্য সুদিন অপেক্ষা করছে, সেদিন বেশি দুরে নয়, জাতীয় পার্টি এই দেশের মানুষের মন জয় করে এই দেশের মানুষের কাঙ্খিত স্বপ্ন বাস্তাবায়ন করবে।
বুধবার (২৭নভেম্বর) বিকালে সুনামগঞ্জ জেলা সেচ্ছাসেবক পার্টির কর্মী সম্মেলনে শহীদ আবুল হোসেন মিলনায়তনে প্রধান অতিথির বক্তব্যে জাতীয় সংসদের বিরোধী দলীয় হুইপ অ্যাড.পীর ফজলুর রহমান মিসবাহ এমপি এসব কথা বলেন।
সিলেট সেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য মো.আব্দুল কাদিরের সভাপতিত্বে ও জেলা সেচ্ছাসেবক পার্টির যুগ্ম আহবায়ক আব্দুল কুদ্দুসের পরিচালনায় কর্মী সম্মেলনে আরো বক্তব্য রাখেন, সিলেট সেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক আবু সাঈদ স্বপন, সুনামগঞ্জ সরকারি কলেজের সাবেক ভিপি সাইফুর রহমান শমসু, জেলা জাতায় পার্টির যুগ্ম আহবায়ক রশিদ আহমদ, পৌরসভার সাবেক প্যানেল মেয়র মনির উদ্দিন মনির, দোয়ারা বাজার উপজেলার জাতীয় পার্টির সভাপতি জাহাঙ্গীর আলম, জামালগঞ্জ উপজেলার জাতীয় পার্টির সাধারণ সম্পাদক মো.আব্দুল মান্নান, সিলেট সেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির সদস্য সচিব মহিবুল কাদির চৌধুরী পিন্টু, সদস্য তাজাউদ্দিন আহমেদ বাবুল, এম এ কাইয়ূম, জাপা নেতা সাজ্জাদুর রহমান সাজু, মো.শওকত আলী প্রমুখ।
কর্মী সম্মেলনে জেলা সেচ্ছাসেবক পার্টির নতুন কমিটির মো.আব্দুর কাদিরকে সভাপতি, সাধারণ সম্পাদক সাজিদুর রহমান সাজিদ ও সিনিয়র সহ-সভাপতি আব্দুল কুদ্দুস এর নাম ঘোষণা করেন, সিলেট সেচ্ছাসেবক পার্টির বিভাগীয় সাংগঠনিক উপ-কমিটির আহবায়ক আবু সাঈদ স্বপন।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *