জগন্নাথপুরে মানবাধিকার দিবস উপলক্ষ্যে র‌্যালি আলোচনা সভা

স্টাফ রিপোর্টার::
‘মানবাধিকার সুরক্ষায় তারন্যের অভিযাত্রা‘ প্রতিপাদ্যে জগন্নাথপুরে বিশ^ মানবাধিকার দিবস উদযাপন কার হয়েছে। আজ মঙ্গলবার সকাল ১১টায় উপজেলা প্রশাসনের আয়োজনে র‌্যালি পৌরশহরের গুরুত্বপূর্ন সড়ক প্রদক্ষিন শেষে উপজেলা পরিষদ চত্ত¡রে আলোচনা সভা অনুষ্ঠিত হয় । উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক রেজাউল করিম রিজু , উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব , মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার , উপজেলা প্রাণী সম্পদ কর্মকর্তা ডা: খালেদ সাইফুল্লাহ , উপজেলা মানবাধিকার কমিশনের সভাপতি সাংবাদিক জহিরুল ইসলাম লাল মিয়া, দৈনিক ইত্তেফাক ও দৈনিক সবুজ সিলেট প্রতিনিধি মো: আব্দুল হাই , তথ্য সেবা কর্মকর্তা লুফিয়া জান্নাত , উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, মহিলা বিষয়ক অফিসের প্রশিক্ষনার্থী চাদনী বেগম প্রমূখ । এ সময় তথ্য যোগাযোগ প্রযুক্তি অধিদ্প্তর জগন্নাথপুর উপজেলা সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্ত্তী , মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ রায় , ফায়ার সার্ভিস স্টেশনের স্টেশন কর্মকর্তা নব কুমার সিং , আনসার ও ভিডিপি কর্মকর্তা মো: জিল্লুর রহমান, ইউএনও কার্যালয়ের সহকারি ফয়সল চৌধুরী , উপজেলা টেকনোশিয়ান অরূপ সরকার প্রমূখ উপস্থিত ছিলেন ।সভাপতির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম মানবাধিকার বিষয়ক গুরুত্বপূর্ন তথ্য উপস্থাপন করে বলেন সরকার নাগরিক সুবিধায় বাস্তবমূখী নানান প্রদক্ষেপ নিয়েছেন । তিনি মানবতার দেয়ালে অসহায় দরিদ্রদের জন্য শীতব¯্র প্রদানের জন্য বিত্তবানদের এগিয়ে আসার আহবান জানান।

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *