০৭:১৯ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

দুই ব্রিটিশ বাঙালি নাদিয়া হোসাইন ও পারভিন হাসান এমবিই সম্মাননা পেলেন

  • Update Time : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯
  • / 499

লন্ডন অফিস :

গ্রেটব্রিটেনে ইংরেজি নববর্ষ ২০২০ সাল উপলক্ষে ব্রিটিশ রাণী দ্বিতীয় এলিজাবেথের সম্মাননা তালিকায় দুই ব্রিটিশ বাংলাদেশী বাঙালি মহিলা স্থান পেয়েছেন। এই সৌভাগ্যবান কৃতি রমনী হলেন- কনজারভেটিভ ফ্রেন্ডস অব বাংলাদেশের ভাইস চেয়ার পারভিন হাসান এবং ২০১৫ সালের ব্রিটিশ বেক অফ চ্যাম্পিয়ন নাদিয়া হোসাইন। নাদিয়া হোসাইনকে ব্রডকাস্টিং এবং রন্ধন শিল্পে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এমিবিই খেতাব প্রদান করা হয়েছে। আর পারভিন হাসান- কমিউনিটি সার্ভিস এবং ক্রাউন প্রসিকিউশন সার্ভিসে সমতা নিশ্চিত করনে বিশেষ অবদানের স্বীকৃতি হিসেবে এবারের এমবিই খেতাবে ভুষিত হয়েছেন। উল্লেখ্য ২০২০ সালের জন্য ১ হাজার ৯৭ জনকে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এর মধ্যে ৭২ শতাংশই পান কমিউনিটি সেবার স্বীকৃতি। সম্মাননা প্রাপ্তদের মধ্যে ৫৫৬ জনই মহিলা। আর ৯ দশমিক ১ শতাংশ বিএমই কমিউনিটির।

Please Share This Post in Your Social Media

দুই ব্রিটিশ বাঙালি নাদিয়া হোসাইন ও পারভিন হাসান এমবিই সম্মাননা পেলেন

Update Time : ০৭:৫৭:৪৮ অপরাহ্ন, মঙ্গলবার, ৩১ ডিসেম্বর ২০১৯