০৭:১৭ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়ারম্যান , পরিকল্পনামন্ত্রী ভাইস চেয়ারম্যান ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন

  • Update Time : ০৫:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০
  • / 1180

স্টাফ রিপোর্টার :
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের ডেল্টাপ্ল্যান ২১০০ বাস্তবায়নের জন্য ডেল্টা গর্ভন্যান্স কাউন্সিল গঠন করা হয়েছে। মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে কাউন্সিলের চেয়ারম্যান ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে ভাইস চেয়ারম্যান মনোনীত করা হয়েছে।

শতবছরের মহাপরিকল্পনা ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য প্রধানমন্ত্রীকে চেয়ারপারসন করে ‘ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল’ গঠন করা হয়েছে।

১২ সদস্যের এই কাউন্সিল গঠনের পর গত পহেলা জুলাই গেজেট প্রকাশ করেছেন মন্ত্রিপরিষদ বিভাগ। এতে সদস্য করা হয়েছে কৃষি, অর্থ, খাদ্য, পরিবেশ ও জলবায়ু ভূমি মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রীদের ।

মন্ত্রী /প্রতিমন্ত্রী মৎস্য ও প্রাণী সম্পদ,নৌপরিবহন মন্ত্রনালয়,পানি সম্পদ মন্ত্রণালয়, ত্রাণ ও দুর্যোগ বিষয়ক মন্ত্রণালয়,সদস্য সচিব করা হয়েছে পরিকল্পনা মন্ত্রণালয়ের সাধারণ অর্থনীতি বিভাগ সদস্য কে।

এদিকে সুনামগঞ্জ -৩ জগন্নাথপুর- দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে শতবছরের মহাপরিকল্পনা ‘বাংলাদেশ ডেল্টা প্ল্যান-২১০০’ বাস্তবায়নে প্রয়োজনীয় পরামর্শ ও দিকনির্দেশনা দেওয়ার জন্য ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিলের ভাইস চেয়ারম্যান মনোনীত করায় নির্বাচনী এলাকাসহ পুরো জেলা ব্যাপি আনন্দের বন্যা বইছে। রাষ্ট্রের গুরুত্বপূর্ণ এ দায়িত্ব পাওয়ায় বিভিন্ন মহলের পক্ষ থেকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও পরিকল্পনামন্ত্রী এম এ মান্নান কে অভিনন্দন জানানো হয়।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রী শেখ হাসিনা চেয়ারম্যান , পরিকল্পনামন্ত্রী ভাইস চেয়ারম্যান ডেল্টা গভর্ন্যান্স কাউন্সিল গঠন

Update Time : ০৫:৪১:২২ অপরাহ্ন, রবিবার, ৫ জুলাই ২০২০