উচ্চশিক্ষার জন্য বিদেশযাত্রা
- Update Time : ১২:০৩:০২ পূর্বাহ্ন, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬
- / 14

হারাধন সূত্রধর, পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:
নেত্রকোণার জেলা প্রশাসকের কার্যালয়ে প্রায় দুই বছর ছয় মাস দক্ষতা, নিষ্ঠা ও আন্তরিকতার সঙ্গে দায়িত্ব পালন শেষে বিদায় নিয়েছেন সুখময় সরকার। উচ্চশিক্ষার উদ্দেশ্যে তিনি শিগগিরই দেশের বাইরে নতুন অধ্যায় শুরু করতে যাচ্ছেন।
নেত্রকোণার জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমানের নেতৃত্বে জেলা প্রশাসকের কার্যালয়ে দায়িত্ব পালনকালে সুখময় সরকার বিজ্ঞ অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেট, অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি), অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) এবং সর্বশেষ অতিরিক্ত জেলা প্রশাসক (রাজস্ব) হিসেবে দায়িত্ব পালন করেন।
দায়িত্ব পালনকালে তিনি জেলা প্রশাসনের বিভিন্ন কার্যক্রমকে আরও গতিশীল, কার্যকর ও জনবান্ধব করতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন। তাঁর কর্মদক্ষতা, সৌজন্যবোধ, আন্তরিকতা ও পেশাদারিত্ব সহকর্মীসহ নেত্রকোণাবাসীর কাছে প্রশংসিত হয়েছে।
জেলা প্রশাসনের গুরুত্বপূর্ণ বিভিন্ন দায়িত্বে থাকাকালে সুখময় সরকার তাঁর দক্ষতা ও আন্তরিকতার মাধ্যমে প্রশাসনিক কার্যক্রমে গুরুত্বপূর্ণ অবদান রাখেন। তাঁর দায়িত্বশীলতা, কর্মনিষ্ঠা ও পেশাদারিত্ব জেলা প্রশাসনের সহকর্মীদের কাছেও স্মরণীয় হয়ে থাকবে।
উচ্চশিক্ষার উদ্দেশ্যে দেশের বাইরে নতুন অধ্যায় শুরু করতে যাওয়ায় সুখময় সরকার ও তাঁর পরিবারের প্রতি আন্তরিক শুভেচ্ছা ও শুভকামনা জানিয়েছে নেত্রকোণা জেলা প্রশাসন। একই সঙ্গে তাঁর ভবিষ্যৎ শিক্ষা ও কর্মজীবনের সাফল্য কামনা করা হয়েছে।













