০৯:০৮ পূর্বাহ্ন, বুধবার, ০৮ জুলাই ২০২৬, ২৪ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ

পুলিশের অভিযানে পাটলীর আলীপুর গ্রাম থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার

  • Update Time : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯
  • / 2098

স্টাফ রিপোর্টার:-
জগন্নাথপুরে গাঁজা বিক্রেতার বাড়ি থেকে ৩টি গাঁজা গাছ সহ ১শ গ্রাম গাঁজা এবং গাঁজা খাওয়ার কলকী পুলিশ উদ্ধার করেছে। শনিবার দুপুরে থানার এসআই হাবিবুর রহমান পিপিএম এর নেতৃত্বে পুলিশদল উপজেলার পাটলী ইউনিয়নের আলীপুর গ্রামে অভিযান চালিয়ে গাঁজা বিক্রেতা আব্দুল আহাদের বাড়ির বাগান থেকে ৩টি গাঁজার গাছ উদ্ধার করেন। এসময় তার বসত ঘর তল্লাশী করে ১শ গ্রাম গাঁজা ও গাঁজা খাওয়ার সরঞ্জাম উদ্ধার করা হয়। গাঁজা বিক্রেতা আব্দুল আহাদ ওই গ্রামের মৃত কেরামত আলীর ছেলে। থানার অফিসার ইনচার্জ ইখতিয়ার উদ্দিন চৌধুরী জানান, পুলিশের উপস্থিতি টের পেয়ে গাঁজা বিক্রেতা আব্দুল আহাদ পালিয়ে যায়। তাকে গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে। গাঁজার গাছ ও গাঁজা উদ্ধারের ঘটনায় মাদক আইনে মামলা দায়ের হয়েছে।

Please Share This Post in Your Social Media

পুলিশের অভিযানে পাটলীর আলীপুর গ্রাম থেকে ৩টি গাঁজা গাছ উদ্ধার

Update Time : ০৫:৪৮:১৫ অপরাহ্ন, রবিবার, ২৬ মে ২০১৯