জগন্নাথপুরে বিভিন্ন উন্নয়ন কাজের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:

জগন্নাথপুর – দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন আমি এই এলাকার সন্তান, আপনাদের অকৃতিম ভালোবাসায় জীবনের শেষ সময়ে পাশে থেকে কাজ করে যেতে চাই, সে লক্ষ্যে আগামী জাতীয় নির্বাচনে নৌকা প্রতীকে ভোট দেয়ার আহবান জানান। দরিদ্র জনগোষ্টির কল্যানে শেখ হাসিনার বিকল্প নেই উল্লেখ করে প্রতিমন্ত্রী বলেন সড়ক, কৃষি, সেচ, বিধবা ভাতা, বয়স্ক ভাতা, মুক্তিযোদ্ধা ভাতাসহ অসহায় জনগোষ্টির কর্মসংস্থানে শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

তিনি বলেন দেশের তৃনমূল পর্যায়ের মানুষের ভাগ্যন্নয়নে ও অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে শেখ হাসিনা নিরলসভাবে কাজ করেছেন উল্লেখ করে তিনি সূখী সমৃদ্ধ দেশ গঠনে আগামী জাতীয় নির্বাচনে নৌকায় ভোট দিয়ে জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনগনের প্রতি আহবান জানান। সকলকে একযুগে কাজ করে যাওয়ার আহবান জানান। তিনি শনিবার জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের জগদিশপুর কাদিপুর গ্রামে পল্লী বিদ্যুতের উদ্বোধন উপলক্ষ্যে ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে জগদিশপুর মাদ্রাসার মাঠে জনসভায় প্রধান অতিথির বক্তব্য উপরোক্ত কথা গুলো বলেন।

জনসভায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ-সভাপতি সিদ্দিক আহমদ, পল্লী বিদ্যুতের ডিজিএম হেময়েত হোসেন বিশ্বাস, উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি ফখরুল হোসেনের সভাপতিত্বে ও সাধারন সম্পাদক দ্বিপাল কান্তি দে দিপালের পরিচালনায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি আব্দুল মালিক, মুক্তিযোদ্ধা বিষয়ক সম্পাদক কুতুব উদ্দিন, সহ প্রচার সম্পাদক ফিরুজ আলী, কলকলিয়া ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক মিজানুর রহমান মাষ্টার, জেলা যুবলীগ নেতা আলাল হোসেন রানা,

উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, কলকলিয়া ইউনিয়ন ছাত্রলীগ সভাপতি লায়েক আহমদ প্রমূখ। এদিকে শুক্রবার স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের বাস্তবায়নে ৪০লাখ টাকা ব্যয়ে রানীগঞ্জ – পলিকোনা ভায়া স্বজনশ্রী সড়কের পাকা করন কাজ ও ৪ কোটি টাকা ব্যয়ে চিলাউড়া হলদিপুর ইউনিয়নের কবিরপুর ভুরাখালি সড়কের সংস্কার কাজের উদ্বোধন করেছেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান।

এ উপলক্ষ্যে চিলাউড়া হলদিপুর ইউনিয়ন আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগী সংগঠনের আয়োজনে কবিরপুর মাদ্রাসা প্রাঙ্গনে জনসভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন এলজিইডি সুনামগঞ্জের নির্বাহী প্রকৌশলী ইকবাল হোসেন, উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, ইউনিয়ন আওয়ামী লীগের সভাপতি হাজি আব্দুল গফুরের সভাপতিত্বে ও ইউপি সদস্য যুবলীগ নেতা সুজাত মিয়ার পরিচালনায় বক্তব্য রাখেন সাবেক ইউপি সদস্য আহমদ আলী।

অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, থানার অফিসার ইনচার্জ ওসি মোহাম্মদ হারুনুর রশিদ চৌধুরী, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, উপজেলা আওয়ামী লীগের সাংস্কৃতিক সম্পাদক মুজিবুর রহমান মুজিব, সহ প্রচার সম্পাদক ফিরুজ আলী, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, সাংস্কৃতিক সম্পাদক শুকুর আলী ভূইয়া, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সহ সভাপতি মাহবুবুর রহমান, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম, যুবলীগ নেতা রফিকুল ইসলাম তাজ প্রমূখ।

এদিকে ঐদিন বিকেলে উপজেলার পাইলগাঁও ইউনিয়নের জালালপুর সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে মা সমাবেশে প্রধান অতিথির বক্তব্য রাখেন প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান। বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি জেলা ও দায়রা জজ আদালতের সাবেক পিপি অ্যাডভোকেট শফিকুল আলম,

উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক হাজি ইকবাল হোসেন ভূইয়া, ইউনিয়ন আওয়ামী লীগের সাধারন সম্পাদক আব্দুল তাহিদ, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, সাধারন সম্পাদক আবুল হোসেন লালন, উপজেলা ছাত্রলীগ সভাপতি সাফরোজ ইসলাম।

প্রবাসী শিক্ষানুরাগী আব্দুল খালিকের সভাপতিত্বে ও ইউনিয়ন শ্রমিক লীগের আহবায়ক তমিজ আলীর পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন শিক্ষক পাশা রায়, যুবলীগ নেতা কয়ছর রশিদ, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি তানভীর আহমদ, সাধারন সম্পাদক ইকবাল হোসেন পারভেজ।

জ.টুডে-বি ডি নাথ

ষষ্ঠী পূজার মধ্য দিয়ে চলছে জগন্নাথপুর বাসুদেব বাড়ী “আনন্দময়ী” দূর্গাপূজা

বিপ্লব দেব নাথ :
ষষ্ঠী পূজার মধ্যদিয়ে চলছে জগন্নাথপুর বাসুদেব বাড়ী আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের দূর্গাপূজা। জগন্নাথপুর বাসুদেব বাড়ী আবাসিক এলাকায় ৪র্থ বারের মত আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের উদ্যোগে ১৫ অক্টোবর থেকে র্দূগাপূজা শুরু হয়েছে। সোমবার কল্পরম্ভ সায়ংকালে দেবীর আমন্ত্রন অধিবাসের মধ্যদিয়ে উৎসবের প্রথম দিন ষষ্ঠী পূজা সম্পন্ন হয়েছে।

ঐদিন সকাল থেকে চন্ডিপাঠে মুখরিত থাকবে মন্ডপ এলাকা। ১৬ অক্টোবর মহাসপ্তমী, ১৭অক্টোবর মহাঅষ্টমী, ১৯অক্টোবর মহানবমী বিহিত পূজা এবং বিজয়া দশমী ও দর্পণ বিসর্জন। সনাতন বিশ্বাস ও বিশুদ্ধ পঞ্জিকা মতে, জগতের মঙ্গল কামনায় এবার দেবীর আগমন ঘোটকে এবং বিদায় নেবেন দোলায় চড়ে। দুর্গা শব্দের অর্থ হলো আবদ্ধ স্থান।

যা কিছু দুঃখ-কষ্ট মানুষকে আবদ্ধ করে, যেমন বাধাবিঘ্ন, ভয়, দুঃখ, শোক, জ্বালা, যন্ত্রণা এসব থেকে তিনি ভক্তকে রক্ষা করেন। শাস্ত্রকাররা দুর্গার নামে অন্য একটি অর্থ করেছেন। দুঃখের দ্বারা যাকে লাভ করা যায় তিনিই দুর্গা। দেবী দুঃখ দিয়ে মানুষের সহ্যক্ষমতা পরীক্ষা করেন। তখন মানুষ অস্থির না হয়ে তাঁকে ডাকলেই তিনি তার কষ্ট দূর করেন।

উমা থেকে পার্বতি। তারপর পার্বতি থেকে দুর্গা। এই নামেই তিনি বেশী পরিচিত। ব্রহ্মবৈবর্ত পুরানে আছে তিনি গিরিরাজ হিমালয়ের কণ্যা ও পর্বতের অধিষ্ঠাত্রী দেবী, তাই তিনি পার্বতি। পরের অধ্যায়ে তিনি হয়ে উঠেন দানব দলনী দশভুজা। পৃথিবী থেকে অশুব শক্তিকে নিধন করার জন্য মায়ের আবির্ভাব আর তখনি তাঁহার নাম হয় দুর্গা।

মঙ্গলবার (১৬ অক্টোবর) সুনামগঞ্জ জেলা পূজা উদযাপন কমিটির সভাপতি অ্যাডভোকেট বিমান দাশের নেতৃত্বে একটি দল পূজা মন্ডপ পরিদর্শন করেন। তাছাড়া জগন্নাথপুর থানার ওসি তদন্ত নব গোপাল দাশ পূজা মন্ডপ পরিদর্শন করেন। আনন্দময়ী পূজা উদযাপন পরিষদের

সভাপতি মিন্টু রঞ্জন ধর ও সাধারন সম্পাদক কাজল বণিক জানান, সুষ্টু ও শান্তিপূর্নভাবে দুর্গাৎসব পালিত হচ্ছে। পূজাকে সুন্দর ও শান্তিপূর্নভাবে সফলের লক্ষ্যে সকলের সার্বিক সহযোগিতা কামনা করেন।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে ষষ্ঠী পূজার মধ্য দিয়ে ৩২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজা চলছে

স্টাফ রিপোর্ট:
সনাতন ধর্মালম্বিদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। সোমবার ষষ্ঠী পূজার মধ্যে দিয়ে সারা দেশের ন্যায় জগন্নাথপুর উপজেলার ৩২টি মন্ডপে ব্যাপক উৎসাহ উদ্দীপনা ও ধর্মীয় ভাবগাম্ভীর্যের মধ্যে দিয়ে চলছে ৫দিন ব্যাপী এ উৎসব। আগামী (১৯ অক্টোবর) শুক্রবার বিজয়া দশমিতে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে এ উৎসবটি সম্পন্ন হবে।

উপজেলার পৌর শহরসহ ৮টি ইউনিয়নে ২৬টিতে সার্বজনিন এবং ৬টিতে পারিবারিকভাবে দুর্গোৎসব উদযাপন হবে। দুর্গাপূজা সুষ্টু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করতে উপজেলা প্রশাসন ও থানা প্রশাসনের পক্ষ থেকে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে। এদিকে উপজেলার জগন্নাথপুর পৌর সভায় ৩টি মন্ডপে সার্বজনিন

এবং ২টি মন্ডপে পারিবারিকভাবে দুর্গোৎসবের আয়োজন ছাড়াও কলকলিয়া ইউনিয়নে ৩টি, পাটলী ইউনিয়নে ১টি, মীরপুর ইউনিয়নে ৫টি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ৩টি, রানীগঞ্জ ইউনিয়নে ৫টি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ১টি, আশারকান্দি ইউনিয়নে ৪টি ও পাইলগাঁও ইউনিয়নে ৫টি মন্ডপসহ মোট ৩২টি মন্ডপে দূর্গোৎসব অনুষ্টিত হবে।

মন্ডপগুলো হচ্ছে জগন্নাথপুর পৌর সভায় জগন্নাথ জিউয় আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, দাস সম্প্রদায় সার্বজনীন পূজা মন্ডপ, আনন্দময়ী সার্বজনীন পূজা মন্ডপ, জগন্নাথপুর মহাজন বাড়ি পারিবারিক পূজা মন্ডপ, পূর্ব ভবানীপুর ভটবাড়ি পূজামন্ডপ, কলকলিয়া ইউনিয়নের কালিটেকী সার্বজনীন পূজা মন্ডপ, কলকলিয়া দূগাবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, গোড়ারগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ,

মীরপুর ইউনিয়নের বাউর কাপন সার্বজনীন পূজা মন্ডপ, বাউর কাপন বড়বাড়ি পূজা মন্ডপ, লহড়ী সার্বজনীন পূজা মন্ডপ, লহড়ী গীতাসংঘ সার্বজনীন পূজা মন্ডপ, বাউর কাপন পারিবারিক পূজা মন্ডপ, চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপড়াপুর শ্রী শ্রী জিউর আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, গয়াসপুর সার্বজনীন পূজা মন্ডপ, গয়াসপুর পারিবারিক পূজা মন্ডপ, রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার জগন্নাথ জিউর আখড়া সার্বজনীন পূজা মন্ডপ,

হিলালপুর সার্বজনীন পূজা মন্ডপ, গোপালগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ, রৌয়াইল সার্বজনীন পূজা মন্ডপ, হরিনাকান্দি সার্বজনীন পূজা মন্ডপ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের অনুচন্দ প্রকাশিত বুধরাইল গ্রামে সার্বজনীন পূজা মন্ডপ, আশারকান্দি ইউনিয়নের শহীদনগর সার্বজনীন পূজা মন্ডপ, জয়দা সার্বজনীন পূজা মন্ডপ, পাইকপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, ছোট শেওড়া ও বড় শেওড়া গ্রামে সার্বজনীন পূজা মন্ডপ,

পাইলগাঁও ইউনিয়নের সাধু সাধক কেতকী দেবের বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, আলীপুর সার্বজনীন পূজা মন্ডপ, খানপুর সার্বজনীন পূজা মন্ডপ, সাধু সাধক রবি দেবের বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, পুরাতন আলাগদি সার্বজনীন পূজা মন্ডপ। উপজেলা নির্বাহী কর্মকর্তা মাহ্ফুজুল আলম মাসুম জানান, দুর্গোৎসব সুষ্টু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করনের লক্ষে মন্ডপগুলোতে পুলিশ ও আনসার মোতায়ের করা হয়েছে।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুর স্বরূপ চন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জে এস সি ও এস এস সি উত্তীর্নদের সংবর্ধনা প্রদান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের জে এস সি ও এস এস সি পরীক্ষায় উত্তীর্ন শিক্ষার্থীদের সংবর্ধনা প্রদান করা হয়েছে। সোমবার (১৫ অক্টোবর) বিদ্যালয়ের উদ্যোগে দেয়া সংবর্ধনা সভায় প্রধান অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম।

বিদ্যালয়ের প্রধান শিক্ষক (ভারপ্রাপ্ত) হাজি ছায়াদ আলীর সভাপতিত্বে ও সহকারি শিক্ষক গুরুপদ সূত্রধরের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি বালিকা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক অনন্ত কুমার সিংহ, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপারভাইজার অরূপ কুমার রায়,

বিদ্যালয় অভিভাবক কমিটির সভাপতি বিশিষ্ট ব্যবসায়ী শিক্ষানুরাগী মো: আজাদ আলী। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন দৈনিক মানব জমিন প্রতিনিধি শংকর রায়, দৈনিক সিলেটের ডাক প্রতিনিধি অমিত দেব, স্বরূপচন্দ্র সরকারি উচ্চ বিদ্যালয়ের সহকারি শিক্ষক রাজিবুল হাসান, কৃতি শিক্ষার্থী মো: আরিফ হোসেন, গৌর গোপাল তালুকদার,

শান্ত দেবনাথ, বিদ্যালয়ের শিক্ষার্থী শাহ রাকিবুল হুদা, সাগর দাস, দ্বীনুল ইসলাম মারুফ প্রমূখ। সংর্বধনা সভায় পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন বিদ্যালয়ের শিক্ষার্থী মো: আবু তালহা। পরে ২০১৭সালে জে এস সি পরীক্ষায় উত্তীর্ন আরিফ হোসেন, রোমন মিয়া এবং এস এস সি পরীক্ষায় উত্তীর্ন জুনায়েদ আহমদ,

গাউসুল ইসলাম তানভীর, গোপীনাথ তালুকদার, শান্ত দেবনাথ ও গৌর গোপাল তালুকদারের হাতে সম্মাননা ক্রেস্ট তুলে দেন প্রধান অতিথি উপজেলা নির্বাহী অফিসার মাহ্ফুজুল আলম মাসুম সহ অতিথিবৃন্দ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুর সরকারি কলেজে নবীন বরণ অনুষ্টানে প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান নবীন শিক্ষার্থীদের অভিনন্দন জানিয়ে বলেছেন আলোকিত দেশ ও মেধাবী জাতি গঠনে শেখ হাসিনার সরকার শিক্ষা ব্যবস্থার উন্নয়নে নিরলসভাবে কাজ করে যাচ্ছেন। তিনি বলেন সরকার শিক্ষার্থীদের বিনামূল্যে বই বিতরনের পাশাপাশি উপবৃত্তিসহ শিক্ষার্থীদের সকল প্রকার সুযোগ সুবিদা প্রদানসহ সারা দেশে স্কুল, কলেজ, মাদ্রাসা, বিশ্ববিদ্যালয় স্থাপন এবং নতুন ভবন নির্মাণ করা হচ্ছে।

তিনি শনিবার ( ১৩ অক্টোবর) উপজেলার সুনামধন্য বিদ্যাপীঠ জগন্নাথপুর সরকারি কলেজে আয়োজিত নবীন বরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেছেন। বর্নাঢ্য আয়োজনে কলেজ ক্যাম্পাসে নবীন বরণ অনুষ্ঠানে প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান বাংলাদেশ এগিয়ে যাচ্ছে উল্লেখ করে তিনি বলেন বাঙালি জাতির ভাগ্য পরিবর্তন করতে, উন্নত জীবন যাপন, ক্ষুধা দারিদ্রমুক্ত উন্নত সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যেই জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা কাজ করে যাচ্ছেন।

জগন্নাথপুর-পাগলা-আউশকান্দি আঞ্চলিক মহাসড়কের কুশিয়ারা নদীতে রানীগঞ্জ সেতুর কাজ দ্রুত গতিতে চলছে এছাড়াও উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান, সড়ক, গ্রামীন রাস্তা, ব্রিজ কালভার্ট এবং দরিদ্র জনগোষ্ঠীর কল্যাণে সরকারের উন্নয়ন কার্যক্রম বাস্তবায়নে চিত্র তুলে ধরে প্রতিমন্ত্রী বলেন, তথ্য প্রযুক্তিসহ সর্বক্ষেত্রে বাংলাদেশে পরিবর্তনের হাওয়া লেগেছে।

সেই সাথে সুনামগঞ্জ জেলার প্রতিটি ঘরে ঘরে বিদ্যুৎ পৌছে দেওয়া সহ কৃষকদের কল্যাণে সরকার ব্যাপক কর্মসূচি বাস্তবায়ন করেছে। উন্নয়নের ধারাবাহিকতা বেগমান রাখতে আগামী জাতীয় নির্বাচনে আবারো শেখ হাসিনাকে বিজয়ী করতে শিক্ষক-শিক্ষার্থীসহ সর্বস্তরের জনসাধারনের প্রতি আহবান জানান। নবীন বরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্যে আওয়ামীলীগের প্রবীন নেতা কলেজের গভর্ণিং বডির সাবেক শিক্ষানুরাগী সদস্য সিদ্দিক আহমদ

উপজেলার শিক্ষাক্ষেত্রে নানান ঐতিহ্য তুলে ধরে নবীণ শিক্ষার্থীদের প্রতি অফুরন্ত স্নেহ ভালোবাসা জানিয়ে বলেন জগন্নাথপুরের উচ্চ শিক্ষা বিস্তারে এ কলেজটি অগ্রনী ভূমিকা রাখবে। তিনি কলেজটি সরকারি করণ হওয়ায় প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নানের প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, কলেজের গভর্নিং বডির সাবেক সদস্য উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু।

জগন্নাথপুর সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) জাহিদুল ইসলামের সভাপতিত্বে ও বাংলা বিভাগের প্রভাষক আব্দুল বাতেনের পরিচালনায় বক্তব্য রাখেন জগন্নাথপুর সরকারি কলেজ ছাত্রলীগের সভাপতি রুয়েল মিয়া, সাধারন সম্পাদক তাহা আহমদ, নবীন শিক্ষার্থী নাহিদ আহমদ প্রমূখ। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন জগন্নাথপুর সরকারি কলেজের সাবেক অধ্যক্ষ আলহাজ্ব আব্দুন নূর, জগন্নাথপুর উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, ওসি তদন্ত নব গোপাল দাশ,

পাটলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান সিরাজুল হক, পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভুইয়া, প্রতিমন্ত্রীর রাজনৈতিক সচিব হাসনাত হোসেন, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, উপজেলা আওয়ামী লীগের সহ-দপ্তর সম্পাদক মাসুম আহমদ, উপজেলা যুব লীগের সভাপতি সাবেক পৌর কাউন্সিলর কামাল উদ্দিন, অনলাইন নিউজ পোর্টাল জগন্নাথপুর টুডে’র নির্বাহী সম্পাদক এনামুল হক,

উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম, সাধারণ সম্পাদক শাহ রুহেল, সহ-সভাপতি সায়মন হোসেন রুমেন, যুগ্ম সম্পাদক আব্দুল মমিন নাসির, তোহা চৌধুরী, প্রচার সম্পাদক সজিব রায় দুর্জয়। পরে সাংস্কৃতিক অনুষ্টানে সঙ্গীত পরিবেশন করেন চ্যানেল আই শিল্পী পিয়াংকা সহ স্থানীয় শিল্পীবৃন্দ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরে ৩২টি মন্ডপে শারদীয় দুর্গাপূজার প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে ॥ দুর্গা দেবী এবার ঘোটকে আসছেন

মো: আব্দুল হাই :
সনাতন ধর্মালম্বিদের বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা এবার জগন্নাথপুরে ৩২টি মন্ডপে অনুষ্টিত হবে। উপজেলার পৌর শহরসহ ৮টি ইউনিয়নে ২৬টিতে সার্বজনিন এবং ৬টিতে পারিবারিকভাবে দুর্গোৎসব উদযাপন হবে। সব কয়টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ শেষ পর্যায়ে রয়েছে।

হাতে তেমন সময় না থাকায় পূজারিরা এখন ব্যস্ত সময় পার করছেন। শারদীয় উৎসবের আর মাত্র কয়েক দিন বাকি, উৎসবকে ঘিরে চলছে মন্দির ও মন্ডপে সাজ সজ্জার কাজ। শিল্পীদের নরম হাতের শৈল্পিক ছোঁয়ায় খড় মাটি, পাট ও কাঁদায় তৈরি প্রতিমা গুলো উঠে দাঁড়াতে শুরু করেছে।

শুধু বাকি পরিপাটি করে সাজানোর কাজ। এখন মূল কাঠামোয় দুর্গা মহিষাসুরের পাশাপাশি কার্তিক, গণেষ, লক্ষী ও সরস্বতি প্রতিমায় চলছে মাটির প্রলেপের কাজ। ইতোমধ্যে উপজেলার প্রতিটি পুজা মন্ডপে সম্পন্ন হয়েছে প্রাথমিক সংস্কারের কাজ। চলছে বর্ণিল ডেকোরেশন ও আলোক সজ্জা। দুর্গোৎসবের আর মাত্র এক সপ্তাহ বাকি রয়েছে। দুর্গা দেবী এবার ঘোটকে আসছেন।

পুজা উদযাপন পরিষদ জগন্নাথপুর উপজেলা শাখার সভাপতি পৌরসভার সহকারি প্রকৌশলী স্বতিশ গোস্মামী, সাধারন সম্পাদক আর্ট স্কুলের অধ্যক্ষ প্রনব বণিক জগন্নাথপুর টুডে ডটকমকে জানান, প্রতি বছরের ন্যায় জগন্নাথপুরে দুর্গোৎসব উদযাপনে উপজেলার ৩২টি মন্ডপে প্রতিমা তৈরির কাজ এখন শেষ পর্যায়ে রয়েছে। সুষ্টু ও শান্তিপূর্নভাবে উৎসবটি উদযাপনে ইতোমধ্যে সকল প্রস্তুতি নেয়া হয়েছে।

সর্বোচ্চ সহযোগিতা প্রদানে উপজেলা প্রশাসন ও আইন শৃংখলা রক্ষাকারী বাহিনী কাজ করে যাচ্ছেন। এদিকে উপজেলার জগন্নাথপুর পৌর সভায় ৩টি মন্ডপে সার্বজনিন এবং ২টি মন্ডপে পারিবারিকভাবে দুর্গোৎসবের আয়োজন ছাড়াও কলকলিয়া ইউনিয়নে ৩টি, পাটলী ইউনিয়নে ১টি, মীরপুর ইউনিয়নে ৫টি, চিলাউড়া হলদিপুর ইউনিয়নে ৩টি, রানীগঞ্জ ইউনিয়নে ৫টি, সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নে ১টি,

আশারকান্দি ইউনিয়নে ৪টি ও পাইলগাঁও ইউনিয়নে ৫টি মন্ডপসহ মোট ৩২টি মন্ডপে দূর্গোৎসব অনুষ্টিত হবে। মন্ডপগুলো হচ্ছে জগন্নাথপুর পৌর সভায় জগন্নাথ জিউয় আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, দাস সম্প্রদায় সার্বজনীন পূজা মন্ডপ, আনন্দময়ী সার্বজনীন পূজা মন্ডপ, জগন্নাথপুর মহাজন বাড়ি পারিবারিক পূজা মন্ডপ, পূর্ব ভবানীপুর ভটবাড়ি পূজামন্ডপ,

কলকলিয়া ইউনিয়নের কালিটেকী সার্বজনীন পূজা মন্ডপ, কলকলিয়া দূগাবাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, গোড়ারগাঁও সার্বজনীন পূজা মন্ডপ, পাটলী ইউনিয়নের রসুলগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ, মীরপুর ইউনিযনের বাউর কাপন সার্বজনীন পূজা মন্ডপ, বাউর কাপন বড়বাড়ি পূজা মন্ডপ, লহড়ী সার্বজনীন পূজা মন্ডপ, লহড়ী গীতাসংঘ সার্বজনীন পূজা মন্ডপ, বাউর কাপন পারিবারিক পূজা মন্ডপ,

চিলাউড়া হলদিপুর ইউনিয়নের গোপড়াপুর শ্রী শ্রী জিউর আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, গয়াসপুর সার্বজনীন পূজা মন্ডপ, গয়াসপুর পারিবারিক পূজা মন্ডপ, রানীগঞ্জ ইউনিয়নের রানীগঞ্জ বাজার জগন্নাথ জিউর আখড়া সার্বজনীন পূজা মন্ডপ, হিলালপুর সার্বজনীন পূজা মন্ডপ, গোপালগঞ্জ বাজার সার্বজনীন পূজা মন্ডপ, রৌয়াইল সার্বজনীন পূজা মন্ডপ,

হরিনাকান্দি সার্বজনীন পূজা মন্ডপ, সৈয়দপুর শাহারপাড়া ইউনিযনের অনুচন্দ প্রকাশিত বুধরাইল গ্রামে সার্বজনীন পূজা মন্ডপ, আশারকান্দি ইউনিয়নের শহীদনগর সার্বজনীন পূজা মন্ডপ, জয়দা সার্বজনীন পূজা মন্ডপ, পাইকপাড়া সার্বজনীন পূজা মন্ডপ, ছোট শেওড়া ও বড় শেওড়া গ্রামে সার্বজনীন পূজা মন্ডপ, পাইলগাঁও ইউনিয়নের সাধু সাধক কেতকী দেবের বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ,

আলীপুর সার্বজনীন পূজা মন্ডপ, খানপুর সার্বজনীন পূজা মন্ডপ, সাধু সাধক রবি দেবের বাড়ি সার্বজনীন পূজা মন্ডপ, পুরাতন আলাগদি সার্বজনীন পূজা মন্ডপ। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম জগন্নাথপুর টুডে ডটকমকে জানান, দুর্গোৎসব সুষ্টু ও শান্তিপূর্নভাবে সম্পন্ন করনের লক্ষ্যে সকল প্রস্তুতি গ্রহন করা হয়েছে।

ইতোমধ্যে দুর্গোৎসব উদযাপনের লক্ষ্যে আইন শৃংখলা বিষয়ক মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। সনাতন ধর্মালম্বীদের বড় উৎসব দুর্গা পূজাকে ঘীরে ইতোমধ্যে দেখা দিয়েছে প্রান চাঞ্চল্য। উৎসবের আর মাত্র ৫দিন বাকি রয়েছে।

নতুন জামা কাপড় প্রসাধনি পন্য ক্রয়ে হাট বাজার মার্কেট বিপনী বিতানগুলোতে ক্রেতাদের উপচে পড়া ভীর লক্ষ্য করা গেছে। তরুন তরুনিরা দুর্গোৎসবকে প্রানের উচ্ছাসে দুর্গা দেবীকে বরন করতে তাদের মন্ডপগুলোতে বর্ণিল আলোক সজ্জা করেছেন। গান বাজনা আড্ডায় এখন কেবলই উৎসবের আনন্দের ঘন ঘটা সর্বত্রই বিরাজ করছে।

 জগন্নাথপুর টুডে/১৮

যুক্তরাজ্য যুবলীগ নেতা জুবায়ের আহমদের শোক প্রকাশ

স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলা যুবলীগ নেতা সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের পীরেরগাঁও গ্রামের বাসিন্দা সমাজকর্মী দবির আহমদের মৃত্যুতে শোক প্রকাশ করে বিবৃতি দিয়েছেন যুক্তরাজ্য যুবলীগের যুগ্ম সাধারণ সম্পাদক, যুক্তরাজ্য ছাত্রলীগের সাবেক সভাপতি ও সাধারণ সম্পাদক জুবায়ের আহমদ।

তিনি শোক বার্তায় মরহুমের রুহের মাগফেরাত কামনা করে শোক সন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান।

জগন্নাথপুর টুডে/১৮

দক্ষিন সুনামগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তি প্রস্থর স্থাপন

বিশেষ প্রতিনিধি:
জগন্নাথপুর-দক্ষিন সুনামগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানের প্রচেষ্টায় দক্ষিন সুনামগঞ্জে টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তি প্রস্থর স্থাপন করা হয়েছে। রবিবার (৭ অক্টোবর) দুপুরে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের অর্থায়নে, গণপূর্ত বিভাগের বাস্তবায়নে ৫ একর ভুমির উপর ১শ ২০ কোটি টাকা ব্যয়ে নির্মিত সুনামগঞ্জ টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তি প্রস্থর স্থাপন করেন বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মির্জা আযম ও অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি।

এ সময় সুনামগঞ্জ জেলা প্রশাসক আব্দুল আহাদ, অতিরিক্ত জেলা প্রশাসক শফিউল আলম, কামরুজ্জামান, পুলিশ সুপার মো: বরকত উল্লাহ খান, সিনিয়র সহকারি পুলিশ সুপার মো: মাহবুবুর রহমান, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার মো: সফি উল্লাহ, বিশিষ্ট শিল্পপতি শ্যামল রায়, দক্ষিণ সুনামগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো: ইখতিয়ার উদ্দিন চৌধুরী সহ সরকারের বিভিন্ন দপ্তরের কর্মকর্তা, কর্মচারী ও আওয়ামী লীগ অঙ্গ ও সহযোগি সংগঠনের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।

পরে টেক্সটাইল ইনস্টিটিউটের ভিত্তি প্রস্থর স্থাপন উপলক্ষ্যে দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের আয়োজনে বিকেল ৩টায় উপজেলা পরিষদ চত্বরে আয়োজিত বিশাল জনসভায় প্রধান অতিথির বক্তব্যে বস্ত্র ও পাট মন্ত্রনালয়ের প্রতিমন্ত্রী মির্জা আযম বলেছেন, বিএনপি-জামায়াত জোট ক্ষমতায় থাকাকালীন সময়ে সরকার আওয়ামী লীগকে নিশ্চিহ্ন করতে চেয়েছিল।

সেই সময় তারা সাবেক অর্থ মন্ত্রী শাহ এম এস কিবরিয়া, বিশিষ্ট রাজনীতিবিদ আহসান উল্লাহ মাস্টারসহ আওয়ামী লীগের নেতাদের হত্যা করেছে। তিনি বলেন জননেত্রী প্রধান শেখ হাসিনাকে হত্যা করা জন্য ২১ আগস্ট জনসভায় তাঁকে লক্ষ্য করে গ্রেনেড নিক্ষেপ করেছিল। সেই হামলায় সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমানের স্ত্রী আইভি রহমান সহ ২১জন নেতাকর্মী শহীদ ও ৫ শত নেতাকর্মী আহত হয়েছিলেন।

বিএনপি জামায়ত জোট সরকারের সময় বাংলাদেশ ৩ বার দূর্নীতিতে চ্যাম্পিয়ান হয়েছে উল্লেখ করে বলেন আওয়ামী লীগ সরকারের আমলে বাংলাদেশ বিশ্ব উন্নয়নশীল দেশের স্বীকৃতি পেয়েছে। বিএনপি-জামায়াত ক্ষমতায় গেলে মানুষের মুখে খাবার থাকে না, শান্তিতে ঘুমাতে পারে না আর আওয়ামী লীগ ক্ষমতায় গেলে দেশের মানুষ পেট ভরে খেতে পারে, মানুষের উন্নতি হয়, দেশের উন্নয়ন হয়,

মানুষ নিশ্চিন্তে শান্তিতে ঘুমাতে পারে। তিনি আগামী নির্বাচনে আবারো প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনাকে ক্ষমতায় নিয়ে আসতে জনসাধারনের প্রতি আহবান জানান। সভায় প্রধান বক্তার বক্তব্যে অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান বলেছেন, আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ স্বাধীন হয়েছিল, আওয়ামী লীগের নেতৃত্বে এই দেশ উন্নয়নের মহা সড়কে অগ্রসর হচ্ছে।

তিনি রানীগঞ্জে দেড়’শ কোটি টাকা ব্যয়ে সিলেট বিভাগের সর্ব বৃহৎ কুশিয়ারা নদীর উপর রানীগঞ্জ সেতু নির্মাণ করা হচ্ছে উল্লেখ করে বলেন সেতুটি নির্মান হলে আমাদের ঢাকা যেতে ২ ঘণ্টা সময় বাঁচবে। তিনি উন্নয়নের ধারাকে অব্যাহত রাখতে এবং প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আবারো ক্ষমতায় নিয়ে আসতে আগামী নির্বাচনে সকলকে ঐক্যবদ্ধ হয়ে কাজ করে যাওয়ার আহবান জানান।

জনসভায় দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি হাজী তহুর আলীর সভাপতিত্বে, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা যুবলীগের সিনিয়র সহ-সভাপতি প্রভাষক নুর হোসেনের পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য মো. মুহিবুর রহমান মানিক, সুনামগঞ্জ-২ আসনের সংসদ সদস্য ডা. জয়াসেন গুপ্তা, সুনামগঞ্জ-১আসনের সংসদ সদস্য ইঞ্জিনিয়ার মোয়াজ্জেম হোসেন রতন,

সুনামগঞ্জ-মৌলভীবাজার সংরক্ষিত মহিলা আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট শামছুন নাহার বেগম শাহানা রব্বানী, সুনামগঞ্জ পৌরসভার মেয়র নাদের বখত, সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সাধারণ স¤পাদক ব্যারিস্টার এম এনামুল কবির ইমন, সাংগঠনিক সম্পাদক সিরাজুর রহমান সিরাজ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও উপজেলা পরিষদের সাবেক চেয়ারম্যান আলহাজ্ব আকমল হোসেন,

বিশিষ্ট শিল্পপতি শ্যামল রায়, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আতাউর রহমান প্রমূখ। এসময় উপস্থিত ছিলেন ইউপি চেয়ারম্যান মো: মাসুদ মিয়া, ইউপি চেয়ারম্যান মনির উদ্দিন, ইউপি চেয়ারম্যান আক্তার হোসেন, ইউপি চেয়ারম্যান নুর কালাম, ইউপি চেয়ারম্যান নুরুল হক, ইউপি চেয়ারম্যান শফিকুল ইসলাম, দক্ষিন সুনামগঞ্জ উপজেলা আওয়ামী লীগ সাংগঠনিক সম্পাদক আব্দুল বাছিত সুজন, যুগ্ন সাধারণ সম্পাদক আবাব মিয়া,

দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা আওয়ামী যুবলীগের সভাপতি অ্যাডভোকেট বোরহান উদ্দিন দোলন, সাধারণ সম্পাদক মনিরুজ্জামান সুজন, জেলা পরিষদ সদস্য মো. জহিরুল ইসলাম, উপজেলা শ্রমিকলীগ সভাপতি জাহাঙ্গীর আলম, উপজেলা কৃষকলীগ সভাপতি ফয়জুর রহমান, জেলা ছাত্রলীগ সাবেক সাংগঠনিক সম্পাদক কামরুল ইসলাম শিপন, উপজেলা ছাত্রলীগ সভাপতি রয়েল আহমদ, সাধারণ সম্পাদক ইমরান হোসেন তালুকদার প্রমূখ।

জগন্নাথপুর টুডে/১৮

জগন্নাথপুরের পাটলী ইউনিয়নে স্বেচ্ছাসেবক লীগের মত বিনিময় সভা

জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের উদ্যোগে পাটলী ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের কমিটি গঠনের উপলক্ষ্যে মতবিনিময় সভা অনুষ্টিত হয়েছে। শনিবার (৭ অক্টোবর) বিকেলে পাটলী সাতহাল পয়েন্টে আয়োজিত মতবিনিময় সভায় জগন্নাথপুর উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সভাপতি মোঃ হাবিবুর রহমান হাবিবের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের কার্যকরী পরিষদ সদস্য পাটলী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান মোঃ আংগুর মিয়া।

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মোঃ মোতাহীর আলী ও কৃষি সম্পাদক শাহ মোঃ শাহীন মিয়ার যৌথ পরিচালনায় বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীয় সূত্রধর বীরেন্দ্র, অতিথির বক্তব্য রাখেন আওয়ামী লীগ নেতা মোঃ ময়না মিয়া, মোঃ আব্দুল কাদির, মোঃ শফিক মিয়া, মোঃ সোয়া মিয়া, মোঃ আব্দুর রউফ, হায়দর আলী, মোঃ আজক আলী।

মতিবিনিময় সভায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সহ সভাপতি হাজী মোঃ আকমল হোসেন, ডাঃ মোতাহার আলী নুনু, ডাঃ সিদ্দিকুর রহমান, যুগ্ম সম্পাদক সৈয়দ আহমদ হোসেন তানিন, মোঃ জিয়াউর রহমান, পৌর স্বেচ্ছাসেবক লীগের সভাপতি ছালিক আহমদ পীর, সহ সভাপতি মোঃ ফজর আলী, সাধারণ সম্পাদক মোঃ কবির মিয়া, যুগ্ম সম্পাদক মোঃ জাহাঙ্গীর আলম,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগের সাংগঠনিক সম্পাদক মোঃ কয়েছ মিয়া, জয়নুল আহমদ কোরেশী, কোষাধ্যক্ষ আমিনুল ইসলাম, দপ্তর সম্পাদক মোঃ রনি মিয়া, প্রচার সম্পাদক মোঃ আক্তার হোসেন, শিল্প ও বাণিজ্য সম্পাদক মোঃ ফেরদৌস মিয়া, মানবাধিকার সম্পাদক মখলিছ মিয়া, গণশিক্ষা সম্পাদক জাহির মিয়া, স্বাস্থ্য বিষয়ক সম্পাদক মোঃ তোফাজ্জুল হোসেন,

উপজেলা স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ আক্তার হোসেন তালুকদার, মোঃ রাফিক মিয়া, উপজেলা যুবলীগ নেতা মহিউদ্দিন মাহবুব, তাজ উদ্দিন তাজ, ইউনিয়ন যুব লীগের যুগ্ম আহবায়ক মোঃ আনা মিয়া, সদস্য মোঃ সোনা মিয়া, ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগ নেতা মোঃ শাহবাজ মিয়া, মোঃ মুক্তাধীর হোসেন, মোঃ শাহজাহান মিয়া, মোঃ রিপন মিয়া, মোঃ মাসুম আহমদ, উপজেলা ছাত্রলীগ নেতা মোঃ ইমন মিয়া প্রমুখ।

সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন স্বেচ্ছাসেবক লীগ নেতা মুমিন চৌধুরী। সভায় বক্তারা ইউনিয়ন কমিটিতে আগ্রহী পদ প্রত্যাশিদের জীবন বৃত্তান্তের সময়সীমা বর্ধিত করে আগামী ০৮অক্টোবরের মধ্যে উপজেলা শাখার দপ্তর সম্পাদক ও প্রচার সম্পাদকের নিকট হস্তান্তরের ঘোষণা প্রদান করেন।

সভায় বক্তারা আসন্ন একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নৌকার বিজয় নিশ্চিত করতে জন প্রত্যাশা অনুযায়ী তৃণমূলে জনপ্রিয় প্রার্থী প্রয়াত জাতীয় নেতা আব্দুস সামাদ আজাদ তনয় মেরিন ইঞ্জিনিয়ার আজিজুস সামাদ আজাদ ডনকে আওয়ামী লীগের প্রার্থী মনোনয়ন দানের জন্য দলীয় সভানেত্রী ও মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনার প্রতি আহবান জানান।

বক্তারা আরো বলেন তৃণমূলের মতামত উপেক্ষা করে জনবিচ্ছিন্ন কাউকে মনোনয়ন দিলে এ আসনে নৌকার বিজয়ের ধারাবাহিকতা বজায় রাখা সম্ভব হবে না। নৌকার বিজয় নিশ্চিত করতে সবাইকে ঐক্যবদ্ধভাবে কাজ করার আহবান জানান।    প্রেস বিজ্ঞপ্তি

জগন্নাথপুর টুডে/১৮

উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্ণিল আয়োজনে ৩দিন ব্যাপী উন্নয়ন মেলা সম্পন্ন

মো: আব্দুল হাই :
উন্নয়নের অভিযাত্রায় অদম্য বাংলাদেশ ৪র্থ জাতীয় উন্নয়ন মেলা উপলক্ষ্যে জগন্নাথপুর উপজেলা প্রশাসনের বর্ণিল নানান আয়োজনে ৩দিন ব্যাপী জাতীয় উন্নয়ন মেলা সম্পন্ন হয়েছে। উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সার্বিক দিক নির্দেশনায় এবং তথ্য যোগাযোগ অধিদপ্তর জগন্নাথপুর উপজেলার সহকারী প্রোগ্রামার আশীষ চক্রবর্তী ও উপজেলা টেকনোশিয়ান অরূপ সরকারের কারিগরি সহযোগিতায় উপজেলা সদরের আব্দুস সামাদ আজাদ অডিটরিয়ামে বর্ণিল সাজে সাজানো হয়।

উন্নয়ন মেলায় উপজেলার বিভিন্ন দপ্তরের ৩৭টি স্টলে জনসাধারকে সেবা ও পরামর্শ প্রদান করা হয়। ৩দিন ব্যাপী মেলা প্রাঙ্গনে জন সাধারনের উপচে পড়া ভীড় আর শিশু-কিশোরদের মিউজিকের তালে তালে নাচ গান যেন উন্নয়নের অভিযাত্রাকে প্রাণবন্ত করে তুলে। “হাওরে মাছ হৃদয়ে গান, সরকারি সেবা আনে উন্নয়নে প্রান”

উন্নয়ন মেলার শুরু থেকেই প্রতিদিন প্রধান শিক্ষক ছালেহা পারভীন ও সহকারি শিক্ষক অনন্ত পালের যৌথ সঞ্চালনায় ইউএনও মাহফুজুল আলম মাসুমের কন্ঠে গাওয়া জনপ্রিয় গান ছাড়াও অতিথি শিল্পীদের পাশাপাশি স্থানীয় শিল্পীদের সংগীত পরিবেশনায় মেলাস্থল হয়ে উঠে নান্দনিক বিনোদনের স্থান। প্রতিদিন মেলাস্থলে শিশু কিশোরদের পাশাপাশি নারী-পুরুষদের উপস্থিতি ছিল লক্ষ্যনীয়।

সেই সাথে উপজেলার সরকারি, বেসরকারি, স্বায়ত্বশাষিত বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীদের উপস্থিতিতে উন্নয়ন মেলাটি প্রাণবন্ত হয়ে উঠে। উন্নয়ন মেলায় যাবো অনেক খেলনা কিনবো এমন বায়না ধরা শিশুরা বাবা মা কে নিয়ে উন্নয়ন মেলায় ছুটে এলেও প্রজেক্টরের মাধ্যমে বড় পর্দায় উন্নয়নের চিত্র প্রদশর্নীর দৃশ্যে আর মিউজিকের স্বরে গানের ছন্দে ছোট্র সোনামনিরা ভূলে যায় মেলা থেকে তাদের খেলনা নিয়ে যাওয়ার কথা।

স্বাস্থ্য, শিক্ষা, কৃষি সহ সর্বোপরী উন্নয়নে বিপুল সংখ্যাক জনসাধারনকে প্রশাসনিক দ্রুত সেবা কার্যক্রম ও পরামর্শ দেয়া হয়েছে উন্নয়ন মেলায়। উপজেলা প্রশাসনের ৩দিন ব্যাপী নানান আয়োজনের মধ্যে ছিল বর্ণাঢ্য র‌্যালী, উন্নয়ন মেলার উদ্বোধন, আলোচনা সভা, মাল্টিমিডিয়ার মাধ্যমে উন্নয়নের চিত্র প্রদর্শন, মাল্টিমিডিয়ার মাধ্যমে প্রেজেন্টেশন উপস্থাপন, বাংলাদেশ ও মুক্তিযুদ্ধ,

জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান ও ডিজিটাল বাংলাদেশ বিষয়ে কুইজ প্রতিযোগিতা, সমাপনী অনুষ্টান, পুরস্কার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্টান। শনিবার ৩দিন ব্যাপী উন্নয়ন মেলার সমাপনী অনুষ্টানে প্রধান অতিথির বক্তব্য রাখেন সুনামগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক সার্বিক মো: নুরুজ্জামান।

জগন্নাথপুর উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুমের সভাপতিত্বে বিশেষ অতিথির বক্তব্য রাখেন উপজেলা পরিষদের চেয়ারম্যান আতাউর রহমান, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু। উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসের একাডেমিক সুপার ভাইজার অরূপ কুমার রায়ের পরিচালনায় অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন

সিনিয়র সহকারী পুলিশ সুপার মাহবুবুর রহমান, উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা: শামস উদ্দিন, উপজেলা প্রানী সম্পাদ কর্মকর্তা ডা: মো: খালেদ সাইফুল্লাহ, উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান বিজন কুমার দেব, মহিলা ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার, উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ুম মশাহিদ, পাইলগাঁও ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মখলুছ মিয়া,

সৈয়দপুর আদর্শ কলেজের অধ্যক্ষ অ্যাডভোকেট আব্দুর রহমান, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা ফাতিমা নাহিয়ান, সাংবাদিক শংকর রায়, উপজেলা যুবলীগের সভাপতি কামাল উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সভাপতি সাফরোজ ইসলাম প্রমূখ। সভার শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন উপজেলা পরিষদ জামে মসজিদের ইমাম মাওলানা নিজাম উদ্দিন জালালী।

পরে কুইজ প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের মাধ্যে এবং উন্নয়ন মেলায় শ্রেষ্ট স্টল পুরস্কার বিতরন করা হয়। সন্ধ্যায় সাংস্কৃতিক অনুষ্টানে স্থানীয় শিল্পীরা সঙ্গীত পরিবেশন করেন।

জগন্নাথপুর টুডে/১৮