বাংলাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে
…………….পরিকল্পনামন্ত্রী এম.এ. মান্নান
জগন্নাথপুর প্রতিনিধি:
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনের সংসদ সদস্য পরিকল্পমন্ত্রী আলহাজ্ব এম.এ.মান্নান বলেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা হাওড় অ ল ও পিছিয়ে পড়া জনগোষ্টির উন্নয়নে আন্তরিক । তিনি বলেন সুনামগঞ্জের পিছিয়ে পড়া জনগোষ্টির ও হাওড় অ লের জনপ্রতিনিধি হিসেবে প্রধান মন্ত্রীর উন্নয়নের আন্তরিকতায় আমি মুগ্ধ । তিনি বলেন পরিকল্পনা মন্ত্রনালয়ে প্রতিটি উন্নয়ন প্রকল্প স্বচ্ছভাবে যাচাই বাচাইয়ের মাধ্যমে গ্রহন করা হচ্ছে ধাপে ধাপে উন্নয়নের দিকে অগ্রসর হচ্ছে দেশ উলেখ্য করে মন্ত্রী বলেন বাংলাদেশে এখন পরিবর্তনের হাওয়া বইছে। সারা বিশ্ব এখন বাংলাদেশের উন্নয়ন দেখে মুগ্ধ। আগামী ৫বছরে বাংলাদেশ একটি আধূনিক সমৃদ্ধ উন্নয়ন শীল দেশে রুপান্তরিত হবে। তিনি শুক্রবার বিকেলে জগন্নাথপুর পৌরসভার উদ্যোগে তাকে দেয়া সংবর্ধনা অনুষ্ঠানে সংবর্ধিত অতিথির বক্তব্যে উপরোক্ত কথা গুলো বলেছেন । পৌরসভা প্রাঙ্গনে আয়োজিত অনুষ্ঠানে পরিকল্পনা মন্ত্রী পুরো জেলা ব্যাপী উন্নয়নের ফিরিস্থি তুলে ধরে আরো বলেন আগামী ৫ বছরের মধ্যে জগন্নাথপুর উপজেলায় কৃষি গবেষনা কেন্দ্র, পেরা-মেডিকেল প্রশিক্ষন কেন্দ্র, পৌর মহিলা কলেজ ,স্বাস্থ্য কেন্দ্র স্থাপন সহ সিলেট বিভাগের দীর্ঘতম রাণীগঞ্জের কুশিয়ারা সেতুর কাজ দ্রুত সম্পন্ন করা হবে । তিনি বলেন ইতোমধ্য জগন্নাথপুর ছয়হারা-ডাবর আ লিক মহা সড়কের ৮টি ঝুকি পুর্ন সেতুর নির্মাণ কাজ শীঘ্রই শুরু হবে এবং জগন্নাথপুর-বিশ্বনাথ সড়ক সম্প্রসারন সহ উপজেলা সদরের সড়ক যোগাযোগ উন্নয়ন সহ শিক্ষা প্রতিষ্ঠান এবং প্রতিটি জনগুরুত্বপূর্ন উন্নয়ন কাজ দ্রুত সম্পন্ন করেনর প্রতিশ্রুতি দেন। মন্ত্রী জগন্নাথপুর পৌরসভাকে একটি আধুনিক পৌরসভায় রুপান্তরিত করনের আশ্বাস দিয়ে বলেন ইতো মধ্যে উন্নয়ন কাজের জন্য বরাদ্দ দেয়া হয়েছে। প্রকল্প দেয়ার মাধমে আরো বরাদ্দ প্রদানের আশ্বাস দেন। তিনি তাকে দেয়া সংবর্ধনায় অভিভূত হয়ে বলেন এ আনন্দ আমার একার নয় আপনাদের সকলের তিনি জনসাধারনের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করে বলেন আপনাদের সুখে দুখে পাশে থেকে উন্নয়ন করতে চাই এজন্য তিনি সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন। জগন্নাথপুর পৌরসভার মেয়র উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি মোঃ আব্দুল মনাফের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তব্য রাখেন ছাতক দোয়ারা আসনের সংসদ সদস্য মুহিবুর রহমান মানিক ,আওয়ামী লীগের বর্ষিয়ান নেতা সুনামগঞ্জ জেলা আওয়ামী লীগের সহ সভাপতি সিদ্দিক আহমদ, জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি আকমল হোসেন, সাধারন সম্পাদক রেজাউল করিম রিজু, দিরাই পৌরসভার মেয়র মোশাররফ হোসেন, জগন্নাথপুর উপজেলার পরিষদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান বিজন কুমার দেব। পৌরসভার উপ-সহকারী প্রকৌশলী সতীশ গোস্বামী ও কর কর্মকতা মো: এলাইছ মিয়ার যৌথ পরিচালনায় স্বাগত বক্তব্য রাখেন পৌর কাউন্সিলর আবাব মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলা আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক জয়দ্বীপ সূত্র ধর বীরেন্দ্র, জগন্নাথপুর পৌর আওয়ামী লীগের সাধারন সম্পাদক ইকবাল হোসেন ভূইয়া, আওয়ামী লীগ নেতা কলকলিয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান আব্দুল হাশিম, জগন্নাথপুর পৌরসভার প্যানেল মেয়র শফিকুল হক শফিক, প্যানল মেয়র-২ সোহেল আহমদ, পৌর কাউন্সিলর দিলোয়ার হোসেন, আওয়ামী লীগ নেতা যুক্তরাজ্য প্রবাসী মোঃ আব্দুন নুর, উপজেলা যুব লীগ সভাপতি সাবেক পৌর কমিশনার কামাল উদ্দিন, উপজেলা স্বেচ্ছা সেবক লীগের সভাপতি হাবিবুর রহমান, উপজেলা ছাত্র লীগের সভাপতি সাফরোজ ইসলাম মুন্না, উপজেলা ছাত্র লীগ নেতা আব্দুল মুকিত প্রমুখ। শুরুতে পবিত্র কোরআন থেকে তেলাওয়াত করেন পৌর কাউন্সিলর খলিলুর রহমান। সংবর্ধনা অনুষ্ঠানের অথিতি ছিলেন উপজেলা নির্বাহী অফিসার মাহফুজুল আলম মাসুম, ওসি তদন্ত নব গোপাল দাস উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান ফারজানা আক্তার। অন্যানের মধ্যে উপস্থিত ছিলেন উপজেলা আওয়ামী লীগের সহ-সভাপতি আব্দুল কাইয়ূম মশাহিদ, সাংগঠনিক সম্পাদক, বদরুল ইসলাম, যুবলীগের সাবেক প্রেসিডিয়াম সদস্য সৈয়দ আতাউর রহমান, যুক্তরাজ্য অওয়ামী লীগের সহ-সভাপতি হরমুজ আলী, উপজেলা আওয়ামী লীগ নেতা চিলাউড়া হলদিপুর ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান হারুনুর রশীদ, পাটলী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আঙ্গুর মিয়া, জগন্নাথপুর পৌরসভার সচিব মোবারক হোসেন , পৌর কাউন্সিলর তাজিবুর রহমান, দ্বিপক গোপ, মহিলা কাউন্সিলর মিনা রানী পাল, আয়ারুন নেছা, নার্গিস ইয়াছমিন প্রমূখ। পরে সংবর্ধিত অথিতি পরিকল্পনা মন্ত্রী আলহাজ্ব এম.এ মান্নান কে নৌকা উপহার দেন পৌরসভার মেয়র আব্দুল মনাফ।
Author: tmadmin
পরিকল্পনা মন্ত্রী হলেন আলহাজ্ব এম এ মান্নান
স্টাফ রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে সুনামগঞ্জ-৩ জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ আসনে বিপুল ভোটে বিজয়ী সংসদ সদস্য অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান নতুন মন্ত্রী সভায় পরিকল্পনা মন্ত্রী হিসেবে মনোনীত হয়েছেন। মন্ত্রী পরিষদ বিভাগের একটি নির্ভযোগ্য সূত্রে জানা গেছে।
সোমবার ৭ জানুয়ারি বিকেল সাড়ে ৩টায় বঙ্গভবনে শেখ হাসিনার নেতৃত্বে আলহাজ্ব এম এ মান্নান সহ মন্ত্রী সভার সদস্যরা শপথ নিবেন। আলহাজ্ব এম এ মান্নান পরিকল্পনা মন্ত্রী হওয়ার খবরে নির্বাচনি এলাকা জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ সহ পুরো জেলা ব্যাপী আনন্দ উল্লাসের সৃষ্টি হয়েছে।
জগন্নাথপুর টুডে-১৯
মন্ত্রী হচ্ছেন যারা
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে নিরঙ্কুশ সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার পর টানা তৃতীয়বারের মতো মন্ত্রিসভা গঠন করতে যাচ্ছে আওয়ামী লীগ। এরই মধ্যে বিজয়ী সংসদ সদস্যরা শপথ নিয়েছেন। সোমবার শপথ নেবে নতুন মন্ত্রিসভা।
মন্ত্রিসভা গঠনের জন্য অনেক সংসদ সদস্য টেলিফোনে ডাক পেয়েছেন। ৪৬ সদস্যের মন্ত্রিসভায় স্থান পেয়েছে বেশ কয়েকজন নতুন মুখ। বাদ পড়েছেন হেভিওয়েট প্রার্থীরা। এবার শেখ হাসিনার মন্ত্রিসভায় ২৪ জন মন্ত্রী, ১৯ জন প্রতিমন্ত্রী এবং উপমন্ত্রী থাকছেন ৩ জন।
পূর্ণ মন্ত্রীদের নামের তালিকা:
প্রধানমন্ত্রী শেখ হাসিনা: মন্ত্রিপরিষদ বিভাগ, জনপ্রশাসন মন্ত্রণালয়, প্রতিরক্ষা মন্ত্রণালয়, বিদ্যুৎ জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রণালয়, মহিলা ও শিশু মন্ত্রণালয়, সশস্ত্র বাহিনী বিভাগ।
১. মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রণালয়: আ ক মোজাম্মেল হক
২. সড়ক পরিবহণ ও সেতু মন্ত্রণালয়: ওবায়দুল কাদের
৩. কৃষি মন্ত্রণালয় : মো. আব্দুর রাজ্জাক
৪. স্বরাষ্ট্র মন্ত্রণালয়: আসাদুজ্জামান খান কামাল
৫. তথ্য মন্ত্রণালয়: মোহাম্মদ হাসান মাহমুদ
৬. আইন বিচার ও সংসদ বিষয় মন্ত্রণালয়: আনিসুল হক
৭. অর্থ মন্ত্রণালয় : আহম মুস্তফা কামাল
৮. স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয় : মো. তাজুল ইসলাম
৯. শিক্ষা মন্ত্রণালয়: ড. দিপু মনি
১০ পররাষ্ট্র মন্ত্রণালয়: এ. কে আব্দুল মোমেন
১১. পরিকল্পনা মন্ত্রণালয়: এম এ মান্নান
১২. শিল্প মন্ত্রণালয়: নুরুল মজিদ মাহমুদ হুমায়ূন
১৩. বস্ত্র ও পাঠ মন্ত্রণালয়: গোলাম দস্তগির গাজী
১৪. স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়: জাহিদ মালিক
১৫. খাদ্য মন্ত্রণালয়: সাধন চন্দ্র মজুমদার
১৬. বাণিজ্য মন্ত্রণালয়: টিপু মুনসি
১৭. সমাজকল্যাণ মন্ত্রণালয়: নুরুজ্জামান আহমেদ
১৮. গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়: শ ম রেজাউল করিম
১৯. পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়: মো. শাহাবুদ্দীন
২০. পার্বত্য চট্টগ্রাম বিষয়ক মন্ত্রণালয়: বীর বাহাদুর উশেশিং
২১. ভূমি মন্ত্রণালয়: সাইফুজ্জামান চৌধুরী
২২. রেলপথ মন্ত্রণালয়: মো. নুরুল ইসলাম সুজন
২৩. বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রণালয়: ইয়াফেস উসমান
২৪. ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রণালয়: মোস্তফা জব্বার
প্রতিমন্ত্রীদের নামের তালিকা:
কামাল আহমেদ মজুমদার (শিল্প মন্ত্রণালয়), ইমরান আহমেদ (প্রবাসীকল্যাণ মন্ত্রণালয়), জাহিদ আহসান রাসেল (যুব ও ক্রীড়া), নসরুল হামিদ (বিদ্যুৎ ও জ্বালানি), আশরাফ আলী খান খসরু (মৎস্য ও প্রাণিসম্পদ), মন্নুজান সুফিয়ান (শ্রম মন্ত্রণালয়), খালিদ মাহমুদ চৌধুরী (নৌপরিবহন মন্ত্রণালয় ), জাকির হোসেন (প্রাথমিক ও গণশিক্ষা), শাহরিয়ার আলম (পররাষ্ট্র), জুনায়েদ আহমেদ পলক (তথ্য ও যোগাযোগ প্রযুক্তি), ফরহাদ হোসেন (জনপ্রশাসন), স্বপন ভট্টাচার্য (স্থানীয় সরকার), জাহিদ ফারুক (পানিসম্পদ), মো. মুরাদ হাসান (স্বাস্থ্য), শরীফ আহমেদ (সমাজকল্যাণ), কে এম খালিদ (সংস্কৃতি), এনামুর রহমান (দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ), মাহবুব আলী (বিমান), শেখ মো. আবদুল্লাহ—টেকনোক্র্যাট (ধর্ম)।
উপমন্ত্রীদের নামের তালিকা:
হাবিবুন নাহার (পরিবেশ), এ কে এম এনামুল হক শামীম (পানিসম্পদ), মহিবুল হাসান চৌধুরী নওফেল (শিক্ষা)।
সুত্র-ইত্তেফাক
জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা সহ গ্রেফতার-৫
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুরে পুলিশের পৃথক অভিযানে গাঁজা সহ মাদক ব্যবসায়ী এবং বিভিন্ন মামলার ৫জন পলাতক আসামীকে গ্রেফতার করা হয়েছে। শনিবার (৫ জানুয়ারি) রাতে জগন্নাথপুর থানার এস আই লুৎফুর রহমানের নেতৃত্বে এস আই মোশাহিদ মিয়া সহ পুলিশ দল জগন্নাথপুর উপজেলার সৈয়দপুর শাহারপাড়া ইউনিয়নের বুধরাইল গ্রামের একটি টং দোকানে অভিযান চালিয়ে গাঁজা সহ দোকান মালিক আলমদর আলীর ছেলে লিটন মিয়াকে (৩৮) গ্রেফতার করা হয়েছে।
এদিকে এস আই গোলাম মোর্শেদ ফাত্তাহ চৌধুরী, এস আই মনির হোসেনের নেতৃত্বে পুলিশ দল সিলেট এসএমপি বিমান বন্দর থানার জিআর ২১৬/১৮ মামলার পলাতক আসামী মীরপুর ইউনিয়নের পইলবাগ গ্রামের মো: এহসান হোসাইনের ছেলে সাফওয়ান আহমেদকে(২৩) মীরপুর বাজার থেকে এবং জগন্নাথপুর থানার নন জিআর ৩০৪/১৮ মামলার পলাতক আসামী মোজাহিদ পুর গ্রামের আংগুর মিয়াকে(২৫) গ্রেফতার করা হয়েছে।
একই রাতে এস আই অনুজ কুমার দাস, এস আই কবির উদ্দিনের নেতৃত্বে এ এস আই প্রনয় নাল সহ পুলিশ দল অপর আরও একটি অভিযানে নারী ও শিশু নির্যাতন আইনের সিআর ৮১/১৬ মামলার পলাতক আসামী জগন্নাথপুর পৌরশহরের ইকড়ছই এলাকার বাসিন্দা আসকর মিয়ার ছেলে সেনু মিয়া ও বাবুল মিয়ার ছেলে রুনু মিয়াকে গ্রেফতার করা হয়েছে।
জগন্নাথপুর থানার অফিসার ইনর্চাজ ওসি মোহাম্মদ হারুনুর রশীদ চৌধুরী জানান গাঁজা সহ গ্রেফতারকৃত লিটন মিয়ার বিরুদ্ধে মাদকদ্রব্য আইনে মামলা হয়েছে। গ্রেফতারকৃতদের গতকাল রবিবার আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর টুডে-১৯
শ্রীরামসী শহীদ স্মৃতি সংসদের কমিটি গঠন
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর উপজেলার মীরপুর ইউনিয়নের শ্রীরামসী এলাকায় মুক্তিযুদ্ধের চেতনায় উদ্ভুদ্ধ সামাজিক সাংস্কৃতিক সমাজ কল্যাণ মূলক সংগঠন শহীদ স্মৃতি সংসদ এর নতুন কমিটি গঠন করা হয়েছে। শুক্রবার(৪ জানুয়ারি) নুর মোহাম্মদ জুয়েলকে সভাপতি, মো:মাহবুব হোসেনকে সাধারণ সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট কমিটি গঠন করা হয়।
কমিটির অন্যান্যরা হলেন সহ সভাপতি কামাল হোসেন, যুগ্ন সাধারণ সম্পাদক রাজু মিয়া, সাংগঠনিক সম্পাদক রামিম মিয়া, অর্থ সম্পাদক এমরান হোসেন লেবু, সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মামুন হোসেন, প্রচার সম্পাদক মাসুম মিয়া, মুক্তিযুদ্ধ বিষয়ক সম্পাদক আব্দুল মুকিত ফারদিন, ক্রীড়া বিষয়ক সম্পাদক মোহাম্মদ মুসা মহসীন,
ধর্ম বিষয়ক সম্পাদক সৈয়দ জয়নুল কবরী, তথ্য ও প্রযুক্তি বিষয়ক সম্পাদক মো: উজ্জল মিয়া, পাঠাগার সম্পাদক লুৎফুর রহমান রনি, সমাজ কল্যাণ বিষয়ক সম্পাদক এমরান হোসেন, কার্যনির্বাহী কমিটির সদস্য বাবুল মিয়া, মাসুম খান, নজরুল হোসেন, বাবরুল হোসেন, ক্বারি আব্দুর রাজ্জাক, জুয়েল মিয়া, আব্দুল আহাদ জিতু।
জগন্নাথপুর টুডে-১৯
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নানকে পূর্ণ মন্ত্রী চান সুনামগঞ্জ জেলাবাসী
স্টাফ রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান।
এবার মহাজোট সরকারের মন্ত্রীত্বে থাকছেন এটা প্রায় নিশ্চিত। সুনামগঞ্জ জেলার উন্নয়নে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বেশি ভূমিকা রাখা এম এ মান্নানকে এবার পূর্ণ মন্ত্রী রূপে দেখতে চান সুনামগঞ্জ জেলাবাসী। শেখ হাসিনার আস্থাভাজন এই নেতা বিজয়ী হওয়ার পরই তার সমর্থকরা ও জেলার সচেতন নাগরিক তাকে পূর্ণমন্ত্রী রূপে দেখতে চাচ্ছেন। আলহাজ্ব এম এ মান্নান মন্ত্রীসভায় থাকছেন একথা জোর দিয়ে বলছেন তার সমর্থকরা। তবে পূর্ণমন্ত্রী হলে এমএ মান্নান হাওরের জেলাকে উন্নয়নের নতুন মাত্রায় নিয়ে যাবেন বলে বিশ্বাস করছেন তারা। নির্বাচনের পূর্বে বিভিন্ন সমাবেশে প্রতিমন্ত্রী তার যেসব পরিকল্পনার কথা জেলাবাসীকে জানিয়েছেন তা পূরণ করতে পারলেই জেলার আর্থসামাজিক উন্নয়নে মাইলফলক ছুঁয়ে যাবে বলে মনে করেন জেলাবাসী।
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ নির্বাচনী আসন ও সুনামগঞ্জ জেলার আওয়ামী পরিবার জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আলহাজ্ব এমএ মান্নানকে অত্যন্ত স্নেহ করেন। এর প্রতিদান অবশ্যই আমরা এবার পাব, আলহাজ্ব এমএ মান্নান পূর্ণ মন্ত্রী হলে হাওরের জেলা সুনামগঞ্জ নতুন উচ্চতায় পৌঁছে যাবে। দলীয় নেতা কর্মী এবং সর্বস্থরের নাগরিক বৃন্দ জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ আলহাজ্ব এমএ মান্নানকে যেন পূর্ণমন্ত্রী করা হয়।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জসহ জেলাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এবার আমার পরিকল্পনা পূরণ করতে চাই। হাওরকে জাতীয় উন্নয়নে যুক্ত করতে চাই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আমাকে অতীতে স্নেহ করেছেন এবারও তার স্নেহ পাব বলে আশা করছি।
জগন্নাথপুর টুডে-১৯
মারধর খেয়েও ক্যামেরা থেকে দৃষ্টি সরাননি নারী সাংবাদিক
ডেস্ক রিপোর্ট:
কর্তব্যে অবিচল থাকা এবং সাহসিকতার নিদর্শন প্রকাশ পেল এক মুসলিম নারী সাংবাদিকের কাছ থেকে। মারধর খেয়ে ও হেনস্থার শিকার হয়েও তিনি নিজ দায়িত্ব থেকে পিছ পা হননি।
ভারতে কেরালার কৈরালি টিভি চ্যানেলের চিত্র সাংবাদিক শাজিলা আব্দুর রহমান। এই কেরালায় শবরীমালা মন্দিরে নারী প্রবেশ নিয়ে চলছে ব্যাপক বিক্ষোভ। প্রতিবাদ-বিক্ষোভে উত্তাল গোটা রাজ্য। হিন্দুত্ববাদী সংগঠনগুলো ১২ ঘণ্টার বন্ধের ডাক দিয়েছিল রাজ্যে। আর সেই ঘটনার ফুটেজ ও ছবি আনতে গিয়েছিলেন তিনি। পরিস্থিতি এতটাই উত্তপ্ত যে, সংবাদমাধ্যমও বাদ যায়নি বিক্ষোভকারীদের তাণ্ডব থেকে। শাজিলা আব্দুল রহমানও এই তাণ্ডবের শিকার হন।
এই নারী সাংবাদিক যখন ভিডিও করছিলেন তখন তার উপর হামলা করে বিক্ষোভকারী। তাকে কিল-ঘুসি, চড় মারা হয়। শুধু তাই নয়, হেনস্তাও করা হয়। নির্যাতনের কারণে তাকে কাঁদতে দেখা যায়। কিন্তু তিনি কাঁধ থেকে ক্যামেরা সরাননি।
মারধর খেয়েও ক্যামেরা থেকে দৃষ্টি সরাননি নারী সাংবাদিক শাজিলার সেই ছবি সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হওয়ার পরই তার প্রশংসা করেন অনেকে। তাকে নিয়ে চলছে আলোচনা, সাহসিকতার প্রশংসার ঝড় উঠেছে। এর আগে মহিলা সাংবাদিকরা শবরীমালায় ঢোকার চেষ্টা করেছিলেন। কিন্তু বিক্ষোভকারীদের রোষের মুখে পড়ে পিছু হাঁটতে হয়েছিল তাদের।
সুত্র- ইত্তেফাক
তারেক রহমানের এপিএস গ্রেফতার
ডেস্ক রিপোর্ট:
একাদশ সংসদ নির্বাচনের আগে রাজধানীর মতিঝিলে ৮ কোটি টাকা উদ্ধার মামলার আসামি মিয়া নুরুদ্দীন অপু গ্রেফতার হয়েছেন। শুক্রবার রাজধানীর ইউনাইটেড হাসপাতাল থেকে তাকে গ্রেফতার করে র্যাব-১।
র্যাব সূত্রে জানা গেছে, মিয়া নুরুদ্দীন অপু ওই হাসপাতালের ৫০৩ নম্বর কেবিনে চিকিৎসাধীন।
শরীয়তপুর-৩ আসনে বিএনপি প্রার্থী হিসেবে লড়ে হেরে যান মিয়া নুরুদ্দীন অপু। এছাড়া তিনি বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের এপিএস।
এর আগে গত ২৫ ডিসেম্বর মতিঝিলের সিটি সেন্টারের ২৭ তলায় ইউনাইটেড কর্পোরেশন নামে একটি প্রতিষ্ঠানে অভিযান চালিয়ে ৮ কোটি ১৫ লাখ টাকাসহ তিনজনকে গ্রেফতার করা হয়।
গ্রেফতাররা হলেন- ব্যবসায়ী আলী হায়দার, তিনি আমদানি-রফতানি ও ঠিকাদারি কোম্পানি ইউনাইটেড করপোরেশনের ব্যবস্থাপনা পরিচালক। অন্যরা হলেন- গুলশানের আমেনা এন্টারপ্রাইজের জয়নাল ও ইউনাইটেড কর্পোরেশনের অফিস ব্যবস্থাপক আলমগীর হোসেন। এদের মধ্যে জয়নাল একসময় হাওয়া ভবনের সাবেক কর্মচারী ছিলেন।
মতিঝিলে সিটি সেন্টারে এক সংবাদ সম্মেলন করে র্যাবের মহাপরিচালক বেনজীর আহমেদ জানিয়েছিলেন, নির্বাচনকে প্রভাবিত করার চেষ্টায় ছিলেন আটকরা। যেখানে যেখানে টাকা গেছে সেখানেই নির্বাচনী সহিংসতা ঘটেছে।
নির্বাচনের আগে দুই মাসে প্রায় দেড় শ কোটি টাকা বাংলাদেশের বিভিন্ন স্থানে পাঠানো হয়েছে বলে জানান র্যাব মহাপরিচালক। তিনি বলেন, সবশেষ মিয়া নুরুদ্দীন অপুকে সাড়ে তিন কোটি টাকা পাঠানো হয়। টাকা পাঠানোর তথ্যপ্রমাণ পেয়েছে র্যাব। এছাড়া চট্টগ্রামসহ আরও কয়েকটি জেলায় টাকা পাঠানো হয়েছে।
টাকার উৎস সম্পর্কে বেনজীর বলেন, টাকা এসেছে দুবাই থেকে হুন্ডি ও ব্যাংকের মাধ্যমে। এ ছাড়া স্থানীয় পর্যায় থেকে সংগ্রহ করা হয়েছে।
সুত্র- ইত্তেফাক
জগন্নাথপুরে বরযাত্রীর গাড়ী দূর্ঘটনায় নারী সহ আহত ৫
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর-পাগলা আঞ্চলিক মহাসড়কের জগন্নাথপুর উপজেলার ফায়ার সার্ভিস স্টেশনের কাছে আজ শুক্রবার দুপুরে বরযাত্রী বাহী নোহা গাড়ী নিয়ন্ত্রন হারিয়ে খাঁদে পড়ে গিয়ে নারী সহ ৫জন আহত হয়েছেন। এদের মধ্যে জগন্নাথপুর উপজেলার কলকলিয়া ইউনিয়নের বুরমপুর গ্রামের সেবু মিয়ার স্ত্রী শেফা বেগম(২৮) ও আমিন উদ্দিনের ছেলে দিলাল মিয়াকে জগন্নাথপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হলে আহত শেফা বেগমের অবস্থা গুরুতর হওয়ায় তাকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।
অন্যান্য আহত রেশমা বেগম, আছিয়া বেগম ও নুরুন নেছা, প্রাথমিক চিকিৎসা নিয়েছেন। প্রত্যক্ষদর্শীরা জানান কলকলিয়া ইউনিয়নের বুরমপুর গ্রাম থেকে বিশ্বনাথ উপজেলায় কনের বাড়ীর উদ্যেশে রওনা হয়ে বরযাত্রী বাহী নোহা গাড়ীটি ফায়ার সার্ভিস স্টেশনের কাছে এলে বিয়ের ভিডিও গ্রাফারের ব্যবহৃত মোটর সাইকেলকে বাচাঁতে গিয়ে নোহা গাড়ী চালক নিয়ন্ত্রন হারিয়ে পার্শ্ববর্তী খাঁদে পড়ে যায়। এসময় ফায়ার সার্ভিস স্টেশনের সদস্যরা ছুটে এসে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে প্রেরণ করেন।
জগন্নাথপুর টুডে-১৯
জগন্নাথপুরে মাদক মামলার পলাতক আসামী গ্রেফতার
স্টাফ রিপোর্ট:
জগন্নাথপুর থানা পুলিশের অভিযানে ২টি মাদক মামলার পলাতক আসামী কবির মিয়া কে(২৭) গ্রেফতার করা হয়েছে। শুক্রবার (৪ জানুয়ারী) ভোর রাতে জগন্নাথপুর থানার এ এস আই প্রনয় নালের নেতৃত্বে এক দল পুলিশ জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের বালিকান্দী গ্রামে
অভিযান চালিয়ে মাদক দ্রব্য আইনে দায়েরকৃত ২টি মামলর গ্রেফতারি পরোয়ানা ভুক্ত আসামী জগন্নাথপুর উপজেলার কলকলি ইউনিয়নের বালিকান্দী গ্রামের মৃত মোঃ আরশ আলীর ছেলে কবির মিয়াকে (২৭) গ্রেফতার করেছেন। গতকাল শুক্রবার তাকে আদালতে পাঠানো হয়েছে।
জগন্নাথপুর টুডে-১৯