স্টাফ রিপোর্ট:
একাদশ জাতীয় সংসদ নির্বাচনে লক্ষাধিক ভোটের ব্যবধানে সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ) আসন থেকে তৃতীয়বারের মতো এমপি নির্বাচিত হয়েছেন অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এমএ মান্নান।
এবার মহাজোট সরকারের মন্ত্রীত্বে থাকছেন এটা প্রায় নিশ্চিত। সুনামগঞ্জ জেলার উন্নয়নে স্বাধীনতা পরবর্তী সবচেয়ে বেশি ভূমিকা রাখা এম এ মান্নানকে এবার পূর্ণ মন্ত্রী রূপে দেখতে চান সুনামগঞ্জ জেলাবাসী। শেখ হাসিনার আস্থাভাজন এই নেতা বিজয়ী হওয়ার পরই তার সমর্থকরা ও জেলার সচেতন নাগরিক তাকে পূর্ণমন্ত্রী রূপে দেখতে চাচ্ছেন। আলহাজ্ব এম এ মান্নান মন্ত্রীসভায় থাকছেন একথা জোর দিয়ে বলছেন তার সমর্থকরা। তবে পূর্ণমন্ত্রী হলে এমএ মান্নান হাওরের জেলাকে উন্নয়নের নতুন মাত্রায় নিয়ে যাবেন বলে বিশ্বাস করছেন তারা। নির্বাচনের পূর্বে বিভিন্ন সমাবেশে প্রতিমন্ত্রী তার যেসব পরিকল্পনার কথা জেলাবাসীকে জানিয়েছেন তা পূরণ করতে পারলেই জেলার আর্থসামাজিক উন্নয়নে মাইলফলক ছুঁয়ে যাবে বলে মনে করেন জেলাবাসী।
জগন্নাথপুর-দক্ষিণ সুনামগঞ্জ নির্বাচনী আসন ও সুনামগঞ্জ জেলার আওয়ামী পরিবার জানান, প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনা আলহাজ্ব এমএ মান্নানকে অত্যন্ত স্নেহ করেন। এর প্রতিদান অবশ্যই আমরা এবার পাব, আলহাজ্ব এমএ মান্নান পূর্ণ মন্ত্রী হলে হাওরের জেলা সুনামগঞ্জ নতুন উচ্চতায় পৌঁছে যাবে। দলীয় নেতা কর্মী এবং সর্বস্থরের নাগরিক বৃন্দ জননেত্রী শেখ হাসিনার প্রতি অনুরোধ আলহাজ্ব এমএ মান্নানকে যেন পূর্ণমন্ত্রী করা হয়।
অর্থ ও পরিকল্পনা প্রতিমন্ত্রী আলহাজ্ব এম এ মান্নান এমপি জগন্নাথপুর ও দক্ষিণ সুনামগঞ্জসহ জেলাবাসীকে কৃতজ্ঞতা জানিয়ে বলেন, এবার আমার পরিকল্পনা পূরণ করতে চাই। হাওরকে জাতীয় উন্নয়নে যুক্ত করতে চাই। জননেত্রী প্রধানমন্ত্রী শেখ হাসিনা যেভাবে আমাকে অতীতে স্নেহ করেছেন এবারও তার স্নেহ পাব বলে আশা করছি।
জগন্নাথপুর টুডে-১৯