১১:১১ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান

  • Update Time : ১০:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 8

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাট উপজেলার জাফলং ইসিএ এলাকায় সহকারী কমিশনার (ভূমি) মোঃ শরিফ উদ্দিনের নেতৃত্বে অবৈধ ভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালিত হয়েছে।

মঙ্গলবার (৬) অক্টোবর বিকাল ৩.০০ থেকে সন্ধ্যা ৬.০০ টা পর্যন্ত জাফলং ব্রীজ এবং চা বাগান ও টাওয়ার সংলগ্ন এলাকায় অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান পরিচালনা করা হয়।

অভিযানকালে বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন, ২০১০-এর ধারা ৪-এর অপরাধ আমলে নিয়ে ধারা ১৫ অনুযায়ী ২ জন অপরাধীকে ২টি মামলায় মোট ১,৫০,০০০/- (এক লক্ষ পঞ্চাশ হাজার) টাকা জরিমানা করা হয়।

এ সময় অবৈধভাবে উত্তোলিত আনুমানিক ২৫,০০০ (পঁচিশ হাজার) ঘনফুট বালু জব্দ করা হয় এবং জব্দকৃত বালু পরবর্তী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করার নিমিত্তে স্থানীয় জন প্রতিনিধিদের জিম্মায় প্রদান করা হয়।১ টি বাল্কহেড ডুবিয়ে দেয়া হয়। অভিযানে সহায়তা করে গোয়াইনঘাট থানা পুলিশ ও বিজিবি।

এ বিষয়ে উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী জানান,অবৈধ বালু উত্তোলন ও পরিবেশবিধ্বংসী কার্যক্রমের বিরুদ্ধে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

Please Share This Post in Your Social Media

জাফলংয়ে অবৈধভাবে বালু উত্তোলনের বিরুদ্ধে টাস্কফোর্স অভিযান

Update Time : ১০:৩০:২১ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬