দর্শন থেকে সাহিত্যে: নিশাত রহমান নিশির অনন্য যাত্রা
- Update Time : ০৬:৫৭:১০ অপরাহ্ন, শনিবার, ৩ অক্টোবর ২০২৬
- / 19

নিজস্ব প্রতিবেদক:
দর্শনের কঠিন তত্ত্ব থেকে সাহিত্যের কোমল ভুবনে এক অনন্য যাত্রা শুরু করেছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী নিশাত রহমান নিশি। কুষ্টিয়া থেকে উঠে আসা এই নবীন লেখিকা এখন সাহিত্যাঙ্গনে আলোচিত নাম।
তিনি রাজশাহী বিশ্ববিদ্যালয়ের দর্শন বিভাগের শিক্ষার্থী। দর্শনের ছাত্রী হওয়ায় জীবনকে দেখার তার দৃষ্টিভঙ্গি অন্যদের চেয়ে আলাদা। সেই গভীরতাই ফুটে ওঠে তার গল্পে। সামাজিক বাস্তবতা, মনস্তাত্ত্বিক টানাপোড়েন এবং জীবনের গভীর দর্শনকে তিনি তুলে ধরেন শৈল্পিকভাবে।
তার লেখা উল্লেখযোগ্য ছোটগল্পগুলো হলো – ‘গন্তব্য’, ‘আনন্দিতার খোলা চিঠি’, ‘কান্না’, ‘শেষ ফুল’ এবং অপ্রকাশিত ‘চিত্তপাঠের অভিশাপ’। ৩ এপ্রিল ২০২৬ দৈনিক সংগ্রাম পত্রিকায় ‘গন্তব্য’ গল্পের মাধ্যমে তার প্রথম আত্মপ্রকাশ ঘটে। এরপর জাতীয় দৈনিকে প্রকাশিত হয়েছে তার একাধিক লেখা। তার লেখা ‘পদ্মার ঋণ’ ও ‘অপারগতা’ কবিতা দুটি বিশেষভাবে প্রশংসিত।
ব্যক্তিগতভাবে কবিতা লেখার চেয়ে কবিতা পড়তে ও আবৃত্তি করতে বেশি ভালোবাসেন এই লেখিকা।
বর্তমানে তিনি RU Voice-এর সাহিত্য সম্পাদক এবং বাংলাদেশ তরুণ কলাম লেখক ফোরাম, রাবি শাখার সক্রিয় সদস্য।
সাহিত্যপ্রেমীদের বিশ্বাস, দর্শন ও সাহিত্যের এই মেলবন্ধন তাকে ভবিষ্যতে বাংলা সাহিত্যের উজ্জ্বল নক্ষত্র হিসেবে প্রতিষ্ঠিত করবে।














