০৪:৩৪ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ০১ অক্টোবর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোপালগঞ্জে পূজা মন্ডপে সিসিটিভি বাধ্যতামূলক

  • Update Time : ১২:২২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬
  • / 14

লুৎফর সিকদার, গোপালগঞ্জ:

আসন্ন শারদীয় দুর্গাপূজা-২০২৬ সুষ্ঠু, শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে উদযাপনের লক্ষ্যে গোপালগঞ্জে পূজা উদযাপন কমিটির নেতৃবৃন্দের সাথে আইনশৃঙ্খলা বিষয়ক মতবিনিময় সভা করেছে জেলা পুলিশ।

বুধবার (৩০ সেপ্টেম্বর) দুপুর ২টায় গোপালগঞ্জ পুলিশ লাইন্সের ড্রিলশেডে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পুলিশ সুপার মো. হাবীবুল্লাহ, বিপিএম-সেবা।

সভায় পুলিশ সুপার জানান, জেলার প্রতিটি পূজা মন্ডপের সার্বিক নিরাপত্তা বিধান, আইনশৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণ এবং ট্রাফিক ব্যবস্থাপনা সুসংহত রাখতে সমন্বিত ও বহুমাত্রিক পদক্ষেপ গ্রহণ করা হবে। প্রতিটি পূজা মন্ডপকে নির্দিষ্ট ক্যাটাগরিতে বিভক্ত করে নিরাপত্তা বলয় তৈরি করা হবে। পূজা চলাকালীন মন্ডপগুলোতে পর্যাপ্ত সংখ্যক পোশাকধারী পুলিশ, আনসার ও ভিডিপি সদস্য মোতায়েনের পাশাপাশি সাদা পোশাকে গোয়েন্দা নজরদারি বৃদ্ধি করা হবে।

এছাড়া তিনি প্রতিমা বিসর্জনের নির্দিষ্ট সময়সূচি ও রুট কঠোরভাবে অনুসরণের নির্দেশনা দেন। পাশাপাশি প্রতিটি মন্ডপে সিসিটিভি ক্যামেরা স্থাপন ও পর্যাপ্ত আলোকসজ্জা বাধ্যতামূলক করার জন্য পূজা উদযাপন কমিটিকে নির্দেশনা প্রদান করেন।

তিনি আরও বলেন, সামাজিক যোগাযোগ মাধ্যমে কোনো প্রকার বিভ্রান্তিকর তথ্য, গুজব বা উসকানিমূলক পোস্ট ছড়িয়ে যেন সাম্প্রদায়িক সম্প্রীতি বিনষ্ট না হয়, সেজন্য জেলা পুলিশের সাইবার ক্রাইম মনিটরিং সেল ২৪ ঘণ্টা সক্রিয় থাকবে। কোনো ধরনের গুজবে কান না দিয়ে যেকোনো জরুরি প্রয়োজনে নিকটস্থ থানা অথবা জাতীয় জরুরি সেবা ৯৯৯ এবং গোপালগঞ্জ পুলিশ কন্ট্রোল রুম ০১৩২০-১০০২৯৮ নম্বরে যোগাযোগের অনুরোধ জানানো হয়।

জেলা পুলিশ সাম্প্রদায়িক সম্প্রীতি ও পারস্পরিক সৌহার্দ্য বজায় রেখে একটি উৎসবমুখর, নিরাপদ ও নির্বিঘ্ন পূজা উদযাপনে সকল স্তরের নাগরিক, ধর্মীয় নেতৃবৃন্দ এবং গণমাধ্যম কর্মীদের সর্বাত্মক সহযোগিতা কামনা করেছে।

উক্ত সভায় জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ, জেলার সকল থানার অফিসার ইনচার্জ ও পূজা উদযাপন পরিষদের নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

গোপালগঞ্জে পূজা মন্ডপে সিসিটিভি বাধ্যতামূলক

Update Time : ১২:২২:৪২ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬