ঋষিপাড়া স্কুলে ইউএনও ফারজানার উপহার
- Update Time : ০৮:২৬:৪৮ অপরাহ্ন, সোমবার, ২৮ সেপ্টেম্বর ২০২৬
- / 14

নরসিংদী প্রতিনিধি:
নরসিংদীর শিবপুর উপজেলার জয়নগর ইউনিয়নের কমড়াবর ঋষিপাড়া ছায়াবীথি বিদ্যা নিকেতনের শিক্ষার্থীদের মাঝে ক্রীড়া সামগ্রী ও ফলজ গাছের চারা বিতরণ করা হয়েছে।
সোমবার (২৮ সেপ্টেম্বর ২০২৬) সকালে উপজেলা নির্বাহী অফিসার মোছাঃ ফারজানা ইয়াসমিন প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে শিক্ষার্থীদের হাতে এসব তুলে দেন।
এসময় উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা অফিসার কে এম আবু রায়হান, উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ আলতাফ হোসেন, বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোঃ বাছেদ, জমিদাতা জোৎস্না বেগম, জয়নগর ইউনিয়ন পরিষদের সদস্য হুমায়ুন আহমেদ, কামাল হোসেন, শাহাদাত হোসেন, আরিফ মিয়া, উপজেলা পূজা উদযাপন পরিষদের সাবেক সাংগঠনিক সম্পাদক নারায়ণ মনিদাস সহ শিক্ষার্থী ও অভিভাবকবৃন্দ।
অনুষ্ঠানে ইউএনও ফারজানা ইয়াসমিন বলেন, লেখাপড়ার পাশাপাশি খেলাধুলা শিক্ষার্থীদের শারীরিক ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে। পরিবেশের ভারসাম্য রক্ষায় বেশি করে গাছ লাগানোর আহ্বানও জানান তিনি।
এদিকে দীর্ঘ এক মাস পর শিবপুরে সহকারী কমিশনার (ভূমি) হিসেবে যোগদান করেছেন ৪০তম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা সামিউর রহমান। তার যোগদানে ভূমি সেবা প্রত্যাশীদের মাঝে স্বস্তি ফিরেছে।



















