০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

  • Update Time : ০৩:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

পূর্বধলা (নেত্রকোণা) প্রতিনিধি:

এসএসসি ও সমমান পরীক্ষা-২০২৬-এ জিপিএ-৫ অর্জনকারী মেধাবী শিক্ষার্থীদের সম্মাননা প্রদান উপলক্ষে নেত্রকোণায় বর্ণাঢ্য সংবর্ধনা অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে।
গত রোববার (৬ সেপ্টেম্বর) নেত্রকোণা জেলা প্রশাসনের উদ্যোগে আয়োজিত এ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।
অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন অতিরিক্ত জেলা প্রশাসক (শিক্ষা ও আইসিটি) মুন মুন জাহান লিজা, নেত্রকোণা সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা আব্দুল্লাহ্ আল বাকিউল বারী এবং জেলা শিক্ষা কর্মকর্তা। এছাড়াও জেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, কৃতী শিক্ষার্থী ও সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
অনুষ্ঠানে জিপিএ-৫ অর্জনকারী শিক্ষার্থীদের কৃতিত্বের স্বীকৃতি হিসেবে সম্মাননা প্রদান করা হয়। এ সময় বক্তারা বলেন, মেধাবী শিক্ষার্থীদের এই অর্জন শুধু তাদের ব্যক্তিগত সাফল্য নয়; এটি তাদের পরিবার, শিক্ষা প্রতিষ্ঠান এবং সমগ্র নেত্রকোণা জেলার জন্য গর্বের বিষয়। প্রতিকূলতা জয় করে শিক্ষার্থীদের এ সাফল্য ভবিষ্যতে আরও ভালো ফলাফল অর্জনে অন্য শিক্ষার্থীদের অনুপ্রেরণা জোগাবে।
বক্তারা শিক্ষার্থীদের ভবিষ্যৎ শিক্ষাজীবনে আরও মনোযোগী হয়ে দেশ ও জাতির কল্যাণে নিজেদের মেধা ও যোগ্যতাকে কাজে লাগানোর আহ্বান জানান।
অনুষ্ঠানে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীদের সাফল্যের স্বীকৃতি তাদের নতুন স্বপ্ন ও সম্ভাবনার পথে এগিয়ে যাওয়ার প্রেরণা জোগাবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

Please Share This Post in Your Social Media

জিপিএ-৫ প্রাপ্ত কৃতি শিক্ষার্থীদের সংবর্ধনা

Update Time : ০৩:২৫:৩২ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬