০৪:৫৩ অপরাহ্ন, সোমবার, ০৭ সেপ্টেম্বর ২০২৬, ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত

  • Update Time : ০২:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬
  • / 10

খুলনা প্রতিনিধি:
বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির উদ্যোগে বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠান ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত হয়েছে।
রবিবার (৬ সেপ্টেম্বর) বিকাল ৪টায় খুলনার বয়রা মুজগুন্নি প্রধান সড়কের ৯৯ স্নেহায় অবস্থিত বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির কার্যালয়ে এক বর্ণাঢ্য অনুষ্ঠানের মধ্য দিয়ে এ আয়োজনের শুভ সূচনা হয়। অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সভাপতি ধনঞ্জয় রায়।অনুষ্ঠানে বিভিন্ন বিভাগে কৃতিত্ব অর্জনকারী মোট ৩০ জন শিক্ষার্থীর হাতে পুরস্কার তুলে দেওয়া হয়। রচনা ও কোরআন তেলাওয়াতসহ বিভিন্ন বিভাগে অংশগ্রহণকারী শিক্ষার্থীদের তাদের মেধা ও সাফল্যের স্বীকৃতিস্বরূপ এই পুরস্কার প্রদান করা হয়।অনুষ্ঠানে সমাজের বিভিন্ন ক্ষেত্রে গুরুত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ তিনজন গুণী ব্যক্তিকে সম্মাননা প্রদান করা হয়। সম্মাননাপ্রাপ্ত ব্যক্তিরা হলেন শিক্ষাবিদ ও লেখক জনাব ফজলে খোদা বাচ্চু, বিশিষ্ট সমাজসেবক মোঃ শাহিন হোসেন এবং চিত্রশিল্পী ও সমাজসেবক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন লেখক ও রূপালী ব্যাংক লিমিটেডের প্রাক্তন প্রিন্সিপাল অফিসার জনাব ফজলে খোদা বাচ্চু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কাম ফর আনপ্রিভিলেজড (সিইউসি)-এর সভাপতি মোঃ শাহিন হোসেন এবং খুলনা আর্ট একাডেমির প্রতিষ্ঠাতা ও পরিচালক চিত্রশিল্পী মিলন বিশ্বাস।এছাড়াও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির সম্মানিত উপদেষ্টা সেহেলি হান্নান ছন্দা। সাংস্কৃতিক প্রতিষ্ঠানের শিক্ষক ও সংশ্লিষ্ট ব্যক্তিদের মধ্যে উপস্থিত ছিলেন অনামিকা সাহা তিন্নি, চয়ন রায়, অচিন্ত বিশ্বাস, নুসরাত জান্নাতি, পিংকি মন্ডল এবং সিইউসির যুগ্ম সম্পাদক আরিফা ইসলাম খুকুমনি।অনুষ্ঠানে শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের স্বতঃস্ফূর্ত উপস্থিতিতে এক প্রাণবন্ত পরিবেশের সৃষ্টি হয়। উপস্থিত অতিথি ও বক্তারা শিক্ষার্থীদের সুন্দর হাতের লেখা চর্চার পাশাপাশি নৈতিকতা, সাহিত্য, সংস্কৃতি ও সৃজনশীলতার বিকাশের ওপর গুরুত্বারোপ করে মূল্যবান বক্তব্য প্রদান করেন।অনুষ্ঠানের শেষে পুরস্কারপ্রাপ্ত শিক্ষার্থীদের অভিনন্দন জানানো হয় এবং গুণীজনদের সম্মাননা প্রদানের মাধ্যমে একটি সুন্দর ও আনন্দঘন পরিবেশে অনুষ্ঠানের সমাপ্তি ঘটে।

Please Share This Post in Your Social Media

বর্ণমালা হ্যান্ডরাইটিং একাডেমির বার্ষিক পুরস্কার বিতরণী ও গুণীজন সংবর্ধনা–২০২৬ অনুষ্ঠিত

Update Time : ০২:১২:০৪ অপরাহ্ন, সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬