জগন্নাথপুরে লিড সোলজারস বিতর্ক সংসদের উদ্যোগে আন্তঃ প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন
- Update Time : ০৯:৩৮:০৭ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
- / 28

স্টাফ রিপোর্টারঃ-
“তোমার আওয়াজ তুলো,পৃথিবী বদলে দাও”এ স্লোগানকে সামনে রেখে লিড সোলজারস বিতর্ক সংসদের উদ্যোগে জগন্নাথপুর উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের অংশ গ্রহণে আন্তঃ প্রতিষ্ঠান বিতর্ক প্রতিযোগিতা সম্পন্ন হয়েছে।
আজ শনিবার (১২ সেপ্টেম্বর) হলি চাইল্ড স্কুলে অনুষ্ঠিত এ প্রতিযোগিতায় যুক্তি,জ্ঞানচর্চা, নেতৃত্বের গুণাবলি ও শিক্ষার্থীদের বুদ্ধিবৃত্তিক বিকাশের লক্ষ্যে এ আয়োজন করা হয়।
আজকের ছায়া সংসদে মাননীয় স্পিকারের দায়িত্ব পালন করেন লিড সোলজারস বিতর্ক সংসদ এর প্রধান পৃষ্টপোষক ও উপদেষ্টা জগন্নাথপুরের কৃতি সন্তান মোঃ লোকমান মিয়া।
সভাপতিত্ব দায়িত্ব পালন করেন লিড সোলজারস বিতর্ক সংসদের নির্বাহী পরিষদের ভাইস প্রেসিডেন্ট জগন্নাথপুরের কৃতি সন্তান ও মানুষ গড়ার কারিগর মো.তানভীরুল হক ।
বিচারকের দায়িত্ব পালন করেন জগন্নাথপুর উপজেলা প্রাথমিক সহকারী শিক্ষক সমিতির সভাপতি মোহাম্মদ নুরুল হক, সাধারণ সম্পাদক মো.রুহুল আমিন এবং হাতিয়া উচ্চ বিদ্যালয় ও কলেজের ইংরেজি প্রভাষক এম. শামীম আহমদ।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জগন্নাথপুর উপজেলা মাধ্যমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও ষড়পল্লী উচ্চ বিদ্যালয় ও কলেজের শিক্ষক মোহাম্মদ সাইফুল ইসলাম, হলি চাইল্ড স্কুলের প্রধান শিক্ষক মতিউর রহমান বিপ্লব,পাড়ারগাঁও আদর্শ উচ্চ বিদ্যালয়ের শিক্ষক সুলাইমান কবির, জাফর ইকবাল সহ উপজেলার বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থী ও সুধীজন।
প্রতিযোগিতায় উপজেলার মোট ৮টি শিক্ষা প্রতিষ্ঠান অংশগ্রহণ করে। পাড়াগাঁও আইডিয়াল হাই স্কুলকে পরাজিত করে ষড়পল্লী হাই স্কুল অ্যান্ড কলেজ চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে।
আয়োজকরা জানান, বিতর্ক প্রতিযোগিতা শিক্ষার্থীদের যুক্তিবাদী, চিন্তাশক্তি, আত্মবিশ্বাস, বক্তব্য উপস্থাপনের দক্ষতা ও নেতৃত্বের গুণাবলি বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভবিষ্যতেও শিক্ষার্থীদের মেধা ও সৃজনশীলতা বিকাশে এ ধরনের শিক্ষামূলক আয়োজন অব্যাহত থাকবে বলে তারা আশাবাদ ব্যক্ত করেন।###


















