১০:১১ পূর্বাহ্ন, রবিবার, ১৩ সেপ্টেম্বর ২০২৬, ২৯ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

  • Update Time : ০৩:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬
  • / 13

ইমরান আহমদ, গোয়াইনঘাট প্রতিনিধি:
আজ ১২ সেপ্টেম্বর রোজ শনিবার ডেঙ্গুর প্রাদুর্ভাব মোকাবিলায় আজ থেকে সারাদেশে শুরু হয়েছে তিন মাসব্যাপী ‘ডেঙ্গু প্রতিরোধ ও পরিচ্ছন্নতা অভিযান-২০২৬’। শনিবার সকাল ৯টায় জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় প্রধানমন্ত্রী তারেক রহমান আনুষ্ঠানিকভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন।
রাজধানী ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ডেঙ্গুর সংক্রমণ বাড়তে থাকায় এ বিশেষ অভিযান হাতে নেওয়া হয়েছে। কর্মসূচির আওতায় এডিস মশার প্রজননস্থল ধ্বংস, নিয়মিত পরিষ্কার-পরিচ্ছন্নতা এবং জনসচেতনতা বৃদ্ধিতে দেশব্যাপী কার্যক্রম পরিচালনা করা হবে।
উদ্বোধনী অনুষ্ঠানে প্রধানমন্ত্রী ডেঙ্গু প্রতিরোধে সরকারি উদ্যোগের পাশাপাশি সাধারণ মানুষকে সক্রিয়ভাবে অংশ নেওয়ার আহ্বান জানান। তিনি বাড়িঘর, শিক্ষাপ্রতিষ্ঠান, অফিস-আদালত ও আশপাশের এলাকা পরিষ্কার রাখার ওপর গুরুত্ব দেন।
সরকারি কর্মসূচি অনুযায়ী, ১২ সেপ্টেম্বর থেকে ১২ ডিসেম্বর ২০২৬ পর্যন্ত এ অভিযান চলবে। এর ধারাবাহিকতায় গোয়াইনঘাট উপজেলা প্রশাসনের উদ্যোগে দিনব্যাপী গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভিতর এবং বাহিরে বিভিন্ন স্থানে পরিষ্কার-পরিচ্ছন্নতা ও অভিযান পরিচালনা করা হয়।
পরিষ্কার-পরিচ্ছন্নতা অভিযানে উপস্থিত ছিলেন গোয়াইনঘাট উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী,উপজেলা স্বাস্থ্য কর্মকর্তা সরোয়ার আহমদ,কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিৎ ভৌমিক,মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার শ্যামল কুমার রায়,সাবেক ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েছ,রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ,জেলা সমন্বয় পরিষদের ভারপ্রাপ্ত সভাপতি লুৎফুর রহমানসহ গোয়ানঘাট এর বিভিন্ন দপ্তরের কর্মকর্তা কর্মচারীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

গোয়াইনঘাটে পরিষ্কার পরিচ্ছন্নতা অভিযানের উদ্বোধন

Update Time : ০৩:১০:৩৬ অপরাহ্ন, শনিবার, ১২ সেপ্টেম্বর ২০২৬