০৮:২৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কাপনা খালের উপর বাঁশের সেতু নির্মাণ

  • Update Time : ০৭:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 15
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

গোয়াইনঘাট প্রতিনিধি:
সিলেটের গোয়াইনঘাট উপজেলার ডৌবাড়ী ইউনিয়নের মানুষের দীর্ঘদিনের চলাচলের দুর্ভোগ লাঘবে এক অনন্য উদ্যোগ নিয়েছে ‘লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’। সংগঠনের সদস্যদের স্বেচ্ছাশ্রম ও নিজস্ব অর্থায়নে উপজেলার কাপনা খালের উপর একটি বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে।

এলাকাবাসী সূত্রে জানা যায়, দীর্ঘদিন ধরে কাপনা খালের উপর কোনো স্থায়ী বা টেকসই যোগাযোগের ব্যবস্থা না থাকায় দুই পাড়ের মানুষের পারাপারে চরম ভোগান্তি পোহাতে হচ্ছিল। বিশেষ করে বর্ষাকালে ঝুঁকি নিয়ে খাল পার হতে গিয়ে স্কুল-কলেজের শিক্ষার্থী, কৃষক ও সাধারণ পথচারীরা নানা বিপত্তির মুখে পড়তেন। এলাকার এই জনদুর্ভোগ অনুধাবন করে এগিয়ে আসে স্থানীয় যুবকদের নিয়ে গঠিত সামাজিক সংগঠন ‘লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদ’।

সংগঠনের নেতাকর্মী ও স্থানীয় এলাকাবাসীর যৌথ প্রচেষ্টায় বাঁশ ও প্রয়োজনীয় সামগ্রী সংগ্রহ করে খালের উপর এই সেতুটি নির্মাণ করা হয়। সেতুটি নির্মাণের ফলে কামাইদ, লাউরকুনি, খালাচটি, ফুতারোচটি, বরইতলা, ভোলানাথ বাড়ি গ্রামের মানুষের যাতায়াত ব্যবস্থা সহজ হয়েছে এবং উৎপাদিত কৃষিপণ্য সহজেই বাজারজাত করার পথ সুগম হয়েছে।

সংগঠনের সভাপতি শাহাদাত হোসেন বলেন, দীর্ঘদিন ধরে কাপনা খালের উপর ব্রিজ না থাকায় মানুষের কষ্ট হচ্ছিল। জনসাধারণের কষ্ট লাঘবে বাঁশের সেতু নির্মাণ করা হয়েছে। আশা করি, সরকারের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ মানুষের কষ্ট লাঘবে স্থায়ী ব্রিজ নির্মাণের উদ্যোগ গ্রহণ করবে।

সামাজিক এই মহৎ উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ। তারা বলেন, এলাকার যুবকরা যেভাবে নিজেদের উদ্যোগে এগিয়ে এসেছে, তা সত্যিই প্রশংসনীয়। এই বাঁশের সেতুটি নির্মাণের ফলে এলাকাবাসীর দৈনন্দিন যাতায়াতের দীর্ঘদিনের কষ্টের অবসান ঘটেছে।

Please Share This Post in Your Social Media

গোয়াইনঘাটে লাউরকুনি সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে কাপনা খালের উপর বাঁশের সেতু নির্মাণ

Update Time : ০৭:২৯:০৬ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬