০৮:০৭ পূর্বাহ্ন, বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬, ৫ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

সিলেটবাসীর জন্য ৩ সুখবর

  • Update Time : ০৩:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬
  • / 15
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

মুফিজুর রহমান নাহিদ, সিলেট:
সিলেট বিভাগের যোগাযোগ ও অবকাঠামোগত উন্নয়নে একগুচ্ছ সুখবর দিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির। সিলেটবাসীর উদ্দেশ্যে দেওয়া এক ভিডিও বার্তায় তিনি বিভাগের গ্রামীণ সড়ক উন্নয়নে ৫ হাজার ১০৬ কোটি টাকার মেগা প্রকল্প অনুমোদন, সুরমা নদীর ওপর নতুন সেতু নির্মাণ এবং আগামী ফেব্রুয়ারির মধ্যেই সিলেট-ঢাকা রুটে নতুন ট্রেন চালুর ঘোষণা দিয়েছেন।
ভিডিও বার্তায় বাণিজ্যমন্ত্রী জানান, জাতীয় অর্থনৈতিক পরিষদের নির্বাহী কমিটির (একনেক) সভায় প্রধানমন্ত্রী তারেক রহমান সিলেট বিভাগের গ্রামীণ রাস্তাঘাট উন্নয়নের জন্য ৫ হাজার ১০৬ কোটি টাকার একটি বৃহৎ প্রকল্পের সদয় অনুমোদন দিয়েছেন। এই প্রকল্প বাস্তবায়িত হলে সিলেট বিভাগের গ্রামীণ সড়ক ও অবকাঠামোগত দীর্ঘদিনের পিছিয়ে পড়া অবস্থার তাৎপর্যপূর্ণ উন্নতি ঘটবে। পাশাপাশি এ বিভাগের সকল সংসদ সদস্যের দেওয়া নির্বাচনী প্রতিশ্রুতিও পূরণ হবে বলে তিনি আশাবাদ ব্যক্ত করেন।
একই বার্তায় সিলেট-১ নির্বাচনী এলাকার বাসিন্দাদের জন্য আলাদা একটি সুখবর দিয়ে খন্দকার আব্দুল মুক্তাদির জানান, সিলেট সদর উপজেলার কান্দিগাঁও ইউনিয়নে আরেকটি প্রকল্পের অধীনে সুরমা নদীর ওপর ‘ধনপুর ব্রিজ’ নামে একটি নতুন সেতু নির্মিত হতে যাচ্ছে। এটি নির্মিত হলে স্থানীয় জনগণের যাতায়াত ও ব্যবসা-বাণিজ্যে নতুন গতি আসবে।
এছাড়া সিলেট বিভাগের রেল যোগাযোগ আধুনিকায়নের বিষয়ে মন্ত্রী বলেন, রেল মন্ত্রণালয়ের দায়িত্বে নিয়োজিত মাননীয় মন্ত্রীর সাথে তাঁর ফলপ্রসূ আলোচনা হয়েছে। এরই ধারাবাহিকতায় আগামী ফেব্রুয়ারি মাসের মধ্যেই সিলেট-ঢাকা রুটে একটি নতুন ট্রেন যাত্রা শুরু করবে।
বক্তব্যের শেষে তিনি এই উন্নয়ন কর্মকাণ্ড বাস্তবায়নে সবার দোয়া ও সহযোগিতা কামনা করেন।

Please Share This Post in Your Social Media

সিলেটবাসীর জন্য ৩ সুখবর

Update Time : ০৩:১৯:১৯ অপরাহ্ন, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬