০৩:৫৫ অপরাহ্ন, সোমবার, ০২ নভেম্বর ২০২৬, ১৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড

  • Update Time : ০১:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬
  • / 11
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নেত্রকোণার পূর্বধলায় মাদকবিরোধী অভিযান চালিয়ে মো. জামাল মিয়া (৩৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে পূর্বধলা থানা পুলিশ। সোমবার (২ নভেম্বর ২০২৬) মাদকদ্রব্যসহ ও মদ্যপ অবস্থায় তাকে আটক করা হয়। পরে ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে।
আটক জামাল মিয়া পূর্বধলা উপজেলার ভিকুনিয়া গ্রামের মৃত শহীদ আলীর ছেলে। তার মায়ের নাম আনোয়ারা বেগম। তিনি কালিহরকান্দা ডাকঘর এলাকার বাসিন্দা।
পুলিশ সূত্রে জানা যায়, সোমবার পূর্বধলা থানা পুলিশের মাদকবিরোধী অভিযানের সময় তাকে আটক করা হয়। এ সময় তার কাছ থেকে এক পুরিয়া গাঁজা উদ্ধার করা হয়।
পরে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের নির্দেশক্রমে নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) সালাহ উদ্দিন মাহমুদ ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করেন। আদালত তাকে ১০ দিনের সশ্রম কারাদণ্ড ও ৫০০ টাকা অর্থদণ্ড প্রদান করেন। অর্থদণ্ড অনাদায়ে আরও পাঁচ দিনের কারাদণ্ডের আদেশ দেওয়া হয়।
বিষয়টি নিশ্চিত করেছেন পূর্বধলা থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

Please Share This Post in Your Social Media

পূর্বধলায় মাদকবিরোধী অভিযানে আটক এক, মোবাইল কোর্টে ১০ দিনের কারাদণ্ড

Update Time : ০১:০৭:০৭ অপরাহ্ন, সোমবার, ২ নভেম্বর ২০২৬