০৯:০৩ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬, ১৬ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

সংসার সামলিয়ে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহিণী রীতি খাতুন

  • Update Time : ০৮:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬
  • / 3
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

ক্ষেতলাল (জয়পুরহাট) প্রতিনিধি:
সংসার, সন্তান লালন-পালন আর পারিবারিক দায়িত্বের ব্যস্ততার মাঝেও থেমে থাকেনি শিক্ষার স্বপ্ন। দীর্ঘ ১৫ বছর পর আবার পড়াশোনায় ফিরে এইচএসসি পরীক্ষায় জিপিএ-৫ অর্জন করেছেন জয়পুরহাটের ক্ষেতলাল উপজেলার নশিরপুর গ্রামের গৃহিণী রীতি খাতুন।

বাংলাদেশ কারিগরি শিক্ষা বোর্ডের অধীনে অনুষ্ঠিত এইচএসসি পরীক্ষায় এমন অসাধারণ ফলাফল অর্জন করে এলাকায় প্রশংসায় ভাসছেন তিনি।

এক কন্যা সন্তানের জননী রীতি খাতুনকে প্রতিদিনই সামলাতে হয়েছে সংসারের নানা দায়িত্ব। এর পাশাপাশি সময় বের করে চালিয়ে গেছেন পড়াশোনা। স্বামীর অনুপ্রেরণা, পরিবারের সহযোগিতা এবং নিজের অদম্য ইচ্ছাশক্তিই তাকে এই সাফল্য এনে দিয়েছে।

তার এই অর্জন শুধু ব্যক্তিগত সাফল্য নয়, বরং সংসার ও সন্তান সামলানোর পাশাপাশি যেসব নারী নিজেদের শিক্ষার স্বপ্ন পূরণ করতে চান, তাদের জন্য এক অনুপ্রেরণার দৃষ্টান্ত।

তার সাফল্যে পরিবার ও এলাকাবাসীর মধ্যে আনন্দের সৃষ্টি হয়েছে।

Please Share This Post in Your Social Media

সংসার সামলিয়ে ১৫ বছর পর এইচএসসিতে জিপিএ-৫ পেলেন গৃহিণী রীতি খাতুন

Update Time : ০৮:৩২:৫৮ অপরাহ্ন, শনিবার, ৩১ অক্টোবর ২০২৬