০৭:৪৪ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১৩ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

অতিরিক্ত আইজি জনাব মোঃ মনিরুজ্জামানের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

  • Update Time : ০৬:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬
  • / 13
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

স্টাফ রিপোর্টার:
বাংলাদেশ পুলিশের অতিরিক্ত আইজি জনাব মোঃ মনিরুজ্জামান প্রায় ২৯ বছরের বর্ণাঢ্য কর্মজীবন শেষে আগামী ৩০ অক্টোবর ২০২৬ তারিখে অবসরে যাচ্ছেন। তাঁর অবসর উপলক্ষে ২৭ অক্টোবর ২০২৬, মঙ্গলবার সকালে পুলিশ হেডকোয়ার্টার্সের হল অব প্রাইডে বিদায় সংবর্ধনার আয়োজন করা হয়।

ইন্সপেক্টর জেনারেল অব পুলিশ (আইজিপি), বাংলাদেশ জনাব মোঃ আলী হোসেন ফকির বিপিএম অনুষ্ঠানে সভাপতিত্ব করেন।

সভায় অতিরিক্ত আইজিগণ, ঢাকাস্থ পুলিশের বিভিন্ন ইউনিটের প্রধানগণ এবং পুলিশ হেডকোয়ার্টার্সের ঊর্ধ্বতন কর্মকর্তাগণ উপস্থিত ছিলেন।

অনুষ্ঠানে বিদায়ী কর্মকর্তার পেশাগত ও ব্যক্তিজীবনের নানা দিক সম্পর্কে পুলিশ কর্মকর্তাগণ স্মৃতিচারণ করেন।

সভাপতির বক্তব্যে আইজিপি বলেন, জনাব মোঃ মনিরুজ্জামান অত্যন্ত দক্ষতা ও সুনামের সাথে দায়িত্ব পালন করে বাংলাদেশ পুলিশের মর্যাদা বাড়িয়েছেন। আইজিপি বিদায়ী কর্মকর্তার অবসর পরবর্তী সুন্দর পারিবারিক জীবন ও সুস্থতা কামনা করেন।

বিদায়ী অতিরিক্ত আইজি তাঁর বক্তব্যে সকলের প্রতি কৃতজ্ঞতা জানান এবং দোয়া চান।

জনাব মোঃ মনিরুজ্জামান ১৯৯৮ সালের ২২ ফেব্রুয়ারি ১৭তম বিসিএস (পুলিশ) ব্যাচে সহকারী পুলিশ সুপার হিসেবে বাংলাদেশ পুলিশে যোগদান করেন। সর্বশেষ তিনি অতিরিক্ত আইজি হিসেবে পুলিশ টেলিকম সংস্থায় দায়িত্ব পালন করেন। তিনি কর্মদক্ষতা ও অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে ছয়টি আইজিপি ব্যাজ এবং দুইবার জাতিসংঘ শান্তিরক্ষা পদকে ভূষিত হয়েছেন।

ব্যক্তিগত জীবনে তিনি বিবাহিত এবং এক পুত্র ও এক কন্যা সন্তানের জনক। তাঁর স্ত্রী জনাব তাপতুন নাসরীন পুলিশ হেডকোয়ার্টার্সে‌ ডিআইজি (হেডকোয়ার্টার্স) হিসেবে কর্মরত রয়েছেন।

Please Share This Post in Your Social Media

অতিরিক্ত আইজি জনাব মোঃ মনিরুজ্জামানের অবসর উপলক্ষে বিদায় সংবর্ধনা

Update Time : ০৬:১০:১৬ অপরাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬