না ফেরার দেশে চলে গেলেন রামপাল থানার ওসি শেখ রাজীব
- Update Time : ০৭:৫৩:৫২ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 14
মোঃ আবু সাঈদ, স্টাফ রিপোর্টার:
বাগেরহাটের রামপাল থানার অফিসার ইনচার্জ (ওসি) শেখ রাজীব আল রশিদ আর নেই। বুধবার (৭ অক্টোবর) দিবাগত রাতে হঠাৎ অসুস্থ হয়ে পড়ার পর তাকে দ্রুত খুলনা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক রাত ১টা ২০ মিনিটে তাকে মৃত ঘোষণা করেন।
রামপাল থানার ওসি (তদন্ত) সুব্রত পাল তার মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।
জানা গেছে, বুধবার রাতে দায়িত্ব পালনরত অবস্থায় হঠাৎ অসুস্থ হয়ে পড়েন ওসি শেখ রাজীব আল রশিদ। চিকিৎসকদের প্রাথমিক ভাষ্য অনুযায়ী, হৃদরোগে আক্রান্ত হয়ে তার মৃত্যু হয়েছে।
শেখ রাজীব আল রশিদের আকস্মিক মৃত্যুতে বাগেরহাট জেলা পুলিশ ও রামপাল থানা পুলিশের মধ্যে শোকের ছায়া নেমে এসেছে।
মরহুমের জানাজা বৃহস্পতিবার (৮ অক্টোবর) বাদ জোহর খুলনার আইচগাতিতে তার নিজ বাড়িতে অনুষ্ঠিত হয়। পরে তাকে পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
মৃত্যুকালে তিনি স্ত্রী, ১০ বছর বয়সী এক ছেলে ও ৬ বছর বয়সী এক মেয়ে রেখে গেছেন।

















