নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতায় দুই বোনের সাফল্য
- Update Time : ০২:৩২:৪৮ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 11

ঝালকাঠি প্রতিনিধি:
ঝালকাঠিতে অনুষ্ঠিত জেলা পর্যায়ের ‘নজরুল বর্ষ সাংস্কৃতিক প্রতিযোগিতা’য় বিজয়ী হয়ে পরিবারকে গর্বিত করেছে দুই বোন মাহিয়া মাহসানাত ও মোহসিনা মাহজাবিন নিরা।
গত বুধবার (০৭ অক্টোবর) জেলা পর্যায়ে এ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। প্রতিযোগিতায় অভিনয় বিভাগে জেলা পর্যায়ে প্রথম স্থান অর্জন করেছে বড় বোন মোহসিনা মাহজাবিন নিরা। সে কাঠালিয়া পাইলট গার্লস স্কুল অ্যান্ড কলেজের অষ্টম শ্রেণির শিক্ষার্থী।
অন্যদিকে, নজরুল সংগীত বিভাগে জেলা পর্যায়ে তৃতীয় স্থান অর্জন করেছে ছোট বোন মাহিয়া মাহসানাত। মাহিয়া ৪৩ নং পশ্চিম আউরা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির শিক্ষার্থী।
মেয়েদের এই কৃতিত্বে উচ্ছ্বসিত তাদের মা-বাবা। অনুভূতি প্রকাশ করতে গিয়ে তারা বলেন, “মা-বাবা হিসেবে আমাদের এই আনন্দ ভাষায় প্রকাশ করার মতো নয়। পরম করুণাময়ের কাছে ওদের জন্য অশেষ শুকরিয়া। আমাদের দুই সন্তান যেন ভবিষ্যতে ভালো মানুষ হওয়ার পাশাপাশি সংস্কৃতি ও শিক্ষার আলোয় নিজেদের সমৃদ্ধ করতে পারে, তাই সকলের কাছে দোয়া চাই।”

















