০৫:২৮ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের মতবিনিময় সভা

  • Update Time : ০৪:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 13

​ঝালকাঠি প্রতিনিধি:
​আসন্ন ইলিশের প্রধান প্রজনন মৌসুমে ‘মা ইলিশ সংরক্ষণ অভিযান ২০২৬’ সফলভাবে বাস্তবায়নের লক্ষ্যে ঝালকাঠিতে সাংবাদিকদের সঙ্গে এক মতবিনিময় সভা করেছে জেলা মৎস্য বিভাগ।

​গতকাল মঙ্গলবার (৬ অক্টোবর) বিকেলে জেলা মৎস্য কর্মকর্তার সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়।

​সভায় জেলা মৎস্য কর্মকর্তা মো. এনামুল হক, উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা সাইয়েদা এবং সিনিয়র সহকারী মৎস্য কর্মকর্তা প্রনব কুমার বিশ্বাসসহ জেলায় কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকেরা উপস্থিত ছিলেন।

​সভায় মৎস্য বিভাগের কর্মকর্তারা জানান, আগামী ৮ অক্টোবর থেকে ২৯ অক্টোবর পর্যন্ত মোট ২২ দিন সারাদেশে ইলিশ আহরণ, পরিবহন, মজুদ, বাজারজাতকরণ, ক্রয়-বিক্রয় ও বিনিময় সম্পূর্ণ নিষিদ্ধ থাকবে।

​এ সময় বক্তারা উল্লেখ করেন, মা ইলিশ রক্ষায় প্রজনন মৌসুমে নির্ধারিত এ নিষেধাজ্ঞা অমান্য করলে অপরাধীকে সর্বোচ্চ ২ বছরের সশ্রম কারাদণ্ড অথবা সর্বোচ্চ ৫ লাখ টাকা জরিমানা কিংবা উভয় দণ্ডে দণ্ডিত করার বিধান রয়েছে। ইলিশের বংশবৃদ্ধি ও সম্পদ রক্ষায় এই সরকারি নিষেধাজ্ঞা কঠোরভাবে বাস্তবায়নে সকলের সহযোগিতা কামনা করা হয়।

Please Share This Post in Your Social Media

ঝালকাঠিতে মা ইলিশ সংরক্ষণে মৎস্য বিভাগের মতবিনিময় সভা

Update Time : ০৪:৩৪:৪০ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬