১২:৩৪ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

  • Update Time : ১১:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 4

মোঃ আবু সাঈদ
স্টাফ রিপোর্টার

নারায়ণগঞ্জের ফতুল্লায় অভিযান চালিয়ে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ মোঃ মিজানুর রহমান (২৮) নামে এক মাদক ব্যবসায়ীকে গ্রেপ্তার করেছে ফতুল্লা মডেল থানা পুলিশ।

মঙ্গলবার (৬ অক্টোবর ২০২৬) রাত আনুমানিক ১০টা ৫ মিনিটে ফতুল্লা মডেল থানাধীন হাজীগঞ্জ ওয়াবদারপুল ব্রিজের ওপর এ অভিযান পরিচালনা করা হয়।

পুলিশ জানায়, নারায়ণগঞ্জ জেলার পুলিশ সুপার মোঃ হাবিবুর রহমান, পিপিএম-সেবা’র নির্দেশনায় এবং ফতুল্লা মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুব আলমের তত্ত্বাবধানে এসআই (নিরস্ত্র) মোয়াজ্জেম হোসেনের নেতৃত্বে পুলিশের একটি আভিযানিক দল অভিযানটি পরিচালনা করে।

অভিযানে গাইবান্ধার সুন্দরগঞ্জ উপজেলার উত্তর ধুমাইটারী এলাকার মোখলেসুর মিয়ার ছেলে মোঃ মিজানুর রহমানকে ২০০ পিস ইয়াবা ট্যাবলেটসহ গ্রেপ্তার করা হয়। তিনি বর্তমানে ফতুল্লার ইসদাইর বুড়ির দোকান এলাকায় জনৈক ফয়সালের বাড়িতে ভাড়াটিয়া হিসেবে বসবাস করছিলেন।

পুলিশের দাবি, গ্রেপ্তারকৃত মিজানুর রহমানের বিরুদ্ধে একাধিক মাদক মামলা রয়েছে।

এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন রয়েছে। মাদকসহ বিভিন্ন অপরাধ দমনে ফতুল্লা মডেল থানা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে পুলিশ।

Please Share This Post in Your Social Media

ফতুল্লায় ২০০ পিস ইয়াবাসহ মাদক ব্যবসায়ী গ্রেপ্তার

Update Time : ১১:৩৮:৪১ পূর্বাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬