১১:২৫ অপরাহ্ন, মঙ্গলবার, ০৬ অক্টোবর ২০২৬, ২১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের ভার্চ্যুয়ালি মতবিনিময়

  • Update Time : ১০:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬
  • / 18

হারাধন সূত্রধর, ময়মনসিংহ:

শিশু অধিকার দিবস, বিশ্ব শিশু সপ্তাহ-২০২৬ এবং বাংলাদেশ শিশু একাডেমির ৫০ বছর পূর্তি (সুবর্ণজয়ন্তী) উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানের শুভ উদ্বোধন করেছেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের প্রধানমন্ত্রী তারেক রহমান, এমপি।

মঙ্গলবার (৬ অক্টোবর) রাজধানীর বাংলাদেশ শিশু একাডেমি প্রাঙ্গণে আয়োজিত কেন্দ্রীয় অনুষ্ঠানের সঙ্গে ভার্চ্যুয়ালি যুক্ত হয় নেত্রকোণা জেলা। এ সময় নেত্রকোণাবাসীর পক্ষ থেকে প্রধানমন্ত্রীকে আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন জানান জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট খন্দকার মুশফিকুর রহমান।

অনুষ্ঠানে নেত্রকোণা আদর্শ বালিকা উচ্চ বিদ্যালয়ের শিক্ষার্থী আরশিয়া সাইওরী সাঁঝ প্রধানমন্ত্রীর সঙ্গে সরাসরি মতবিনিময়ের সুযোগ লাভ করে। এ সময় সে নেত্রকোণা জেলার শিশুদের জন্য একটি আধুনিক শিশুপার্ক এবং বাংলাদেশ শিশু একাডেমির একটি স্থায়ী ভবন নির্মাণের প্রয়োজনীয়তার কথা তুলে ধরে।

জানা গেছে, নেত্রকোণায় একটি আধুনিক শিশুপার্ক ও বাংলাদেশ শিশু একাডেমির স্থায়ী ভবন নির্মাণের বিষয়ে জাতীয় সংসদের ডেপুটি স্পিকার, সংসদ সদস্যগণ এবং জেলা প্রশাসক আন্তরিকভাবে কাজ করছেন।

মতবিনিময়কালে বহুল প্রত্যাশিত এ দুটি অবকাঠামো নির্মাণের বিষয়ে প্রধানমন্ত্রীর সদয় দৃষ্টি আকর্ষণ করা হলে তিনি বিষয়টি গুরুত্বের সঙ্গে বিবেচনা করার বিষয়ে ইতিবাচক মনোভাব ব্যক্ত করেন।

এতে নেত্রকোণার শিশু-কিশোর, অভিভাবক ও সচেতন মহলের মধ্যে আশার সঞ্চার হয়েছে। তারা আশা করছেন, প্রধানমন্ত্রীর ইতিবাচক মনোভাবের ফলে জেলার শিশুদের বিনোদন, সৃজনশীলতা ও প্রতিভা বিকাশের জন্য আধুনিক সুযোগ-সুবিধা তৈরির পথ আরও সুগম হবে।

Please Share This Post in Your Social Media

প্রধানমন্ত্রীর সঙ্গে শিক্ষার্থীদের ভার্চ্যুয়ালি মতবিনিময়

Update Time : ১০:৩৮:৫৭ অপরাহ্ন, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬