০৮:৪৩ অপরাহ্ন, বুধবার, ০৭ অক্টোবর ২০২৬, ২২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ববান হতে হবে- এডভোকেট এহছানুল হক

  • Update Time : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬
  • / 3

মোহাম্মদ আব্বাস উদ্দিন
লোহাগাড়া, চট্টগ্রাম:

শিক্ষার্থীদের সুশিক্ষায় শিক্ষকদের পাশাপাশি অভিভাবকদেরও গুরুত্বপূর্ণ ভূমিকা রয়েছে বলে মন্তব্য করেছেন চট্টগ্রামের লোহাগাড়ার সুখছড়ি উজিরভিটা উচ্চ বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি এডভোকেট মোহাম্মদ এহছানুল হক।

বুধবার (৭ অক্টোবর) বিদ্যালয় প্রাঙ্গণে আয়োজিত অভিভাবক সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

তিনি বলেন, শিক্ষার মানোন্নয়নে শুধু শিক্ষক নয়, অভিভাবকদের ভূমিকাও অত্যন্ত গুরুত্বপূর্ণ। একজন শিক্ষার্থী বিদ্যালয়ে কী করছে, নিয়মিত পড়াশোনা করছে কি না, তার আচরণ কেমন—এসব বিষয়ে অভিভাবকদের নিয়মিত খোঁজখবর রাখতে হবে।

এডভোকেট মোহাম্মদ এহছানুল হক বলেন, শিক্ষার্থীদের ভালো ফলাফলের পাশাপাশি তাদের নৈতিকতা, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধসম্পন্ন করে গড়ে তোলাও জরুরি। এ ক্ষেত্রে বিদ্যালয়ের শিক্ষক ও অভিভাবকদের মধ্যে নিয়মিত যোগাযোগ ও সমন্বয় থাকতে হবে।

তিনি বলেন, শুধু পরীক্ষায় ভালো ফল করলেই একজন শিক্ষার্থী আদর্শ মানুষ হয়ে ওঠে না। তাকে সৎ, দায়িত্বশীল ও মানবিক মানুষ হিসেবে গড়ে তুলতে পরিবার ও শিক্ষাপ্রতিষ্ঠানদুই জায়গা থেকেই সমানভাবে ভূমিকা রাখতে হবে। অভিভাবকদের উদ্দেশে তিনি বলেন, সন্তানদের হাতে শুধু মোবাইল ফোন তুলে না দিয়ে তাদের পড়াশোনা, খেলাধুলা ও সৃজনশীল কর্মকাণ্ডে উৎসাহিত করতে হবে।

একই সঙ্গে সন্তান কার সঙ্গে মিশছে, কী ধরনের অনলাইন কনটেন্ট দেখছে এবং পড়াশোনায় কতটা মনোযোগীএসব বিষয়েও নজর রাখা প্রয়োজন।বিদ্যালয়ের শিক্ষার পরিবেশ আরও উন্নত করতে শিক্ষক, অভিভাবক ও বিদ্যালয় পরিচালনা কমিটিকে সম্মিলিতভাবে কাজ করার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক সরোয়ার কামাল সভাপতিত্বে এতে বক্তব্য রাখেন শিক্ষক প্রতিনিধি মোহাম্মদ হোসেন, অভিভাবক সদস্য ফেরদৌস আলম প্রমুখ।এতে স্কুলের সকল শিক্ষক-শিক্ষিকা এবং এলাকায় বিভিন্ন শ্রেণির গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

অভিভাবক ও শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। এ সময় শিক্ষার্থীদের নিয়মিত বিদ্যালয়ে উপস্থিতি, পড়াশোনার প্রতি মনোযোগ বৃদ্ধি এবং শিক্ষার মানোন্নয়নে অভিভাবকদের করণীয় নিয়ে আলোচনা করা হয়।

Please Share This Post in Your Social Media

শিক্ষার মানোন্নয়নে শিক্ষকের পাশাপাশি অভিভাবকদেরও দায়িত্ববান হতে হবে- এডভোকেট এহছানুল হক

Update Time : ০৭:৪১:৩৭ অপরাহ্ন, বুধবার, ৭ অক্টোবর ২০২৬