০১:৫৬ পূর্বাহ্ন, বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ১২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন

  • Update Time : ০৭:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬
  • / 4
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

হারাধন সূত্রধর, ময়মনসিংহ:
নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণের ঘটনায় নেত্রকোনার পূর্বধলা উপজেলার জারিয়া ইউনিয়নের বাসিন্দা আহম্মদ আলীসহ একই পরিবারের চারজন নিহত হয়েছেন।

মর্মান্তিক এ ঘটনায় শোকাহত পরিবারের পাশে দাঁড়িয়েছে পূর্বধলা উপজেলা প্রশাসন। নিহতদের পরিবারের সদস্যদের হাতে ৮০ হাজার টাকা আর্থিক সহায়তা প্রদান করা হয়েছে।

মঙ্গলবার (২৭ অক্টোবর ২০২৬) পূর্বধলা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. শফিকুল ইসলামের পক্ষ থেকে নিহতদের পরিবারের সদস্যদের কাছে এ আর্থিক সহায়তা হস্তান্তর করা হয়।

একই পরিবারের চার সদস্যকে হারিয়ে স্বজনেরা গভীর শোক ও বেদনায় ভেঙে পড়েছেন। এ মর্মান্তিক ঘটনায় পূর্বধলার জারিয়া ইউনিয়নসহ সংশ্লিষ্ট এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

পরিবারটির এমন অপূরণীয় ক্ষতির সময়ে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে আর্থিক সহায়তা প্রদানকে একটি মানবিক উদ্যোগ হিসেবে দেখছেন স্থানীয়রা।

Please Share This Post in Your Social Media

নারায়ণগঞ্জে সিলিন্ডার বিস্ফোরণে একই পরিবারের ৪ জন নিহত, পরিবারকে ৮০ হাজার টাকা সহায়তা দিল পূর্বধলা প্রশাসন

Update Time : ০৭:১০:৪৭ অপরাহ্ন, মঙ্গলবার, ২৭ অক্টোবর ২০২৬