০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

  • Update Time : ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 22
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

স্টাফ রিপোর্টার:
সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার ৫নং চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ড বাস্তবায়নের লক্ষ্যে পরিবারভিত্তিক তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার (১২ অক্টোবর) জগন্নাথপুর উপজেলা প্রশাসন ও উপজেলা সমাজসেবা কার্যালয়ের আয়োজনে ইউনিয়নের ১নং ওয়ার্ডের দাসনোয়াগাঁওয়ে এ সভা অনুষ্ঠিত হয়।

ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শহিদুল ইসলাম বকুলের সভাপতিত্বে এবং জগন্নাথপুর উপজেলা যুবদলের আহ্বায়ক ও জেলা যুবদলের সহ-সভাপতি আবুল হাশিম ডালিমের সঞ্চালনায় সভায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন জগন্নাথপুর উপজেলার সহকারী কমিশনার (ভূমি) মহসিন উদ্দিন।

এ সময় আরও বক্তব্য রাখেন পৌর বিএনপির আহ্বায়ক সালাউদ্দিন মিটু, উপজেলা স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক হাজী হারুনুর রশীদ, উপজেলা সমাজসেবার মাঠকর্মী আনোয়ার হোসেন, ইউনিয়ন বিএনপির আহ্বায়ক মো. দুধু মিয়া, যুগ্ম আহ্বায়ক ডা. রাজা মিয়া, সদস্য সিরাজুল ইসলাম কালা, আব্দুল হক টুনু ও ইউনিয়ন যুবদল নেতা আব্দুল আলী প্রমুখ।

সভায় ১নং ওয়ার্ডের নারী-পুরুষ উপস্থিত ছিলেন।

বক্তারা বলেন, বিএনপির চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত ৩১ দফা এবং নির্বাচনী ইশতেহারে ফ্যামিলি কার্ড ও নারীর ক্ষমতায়নের যে প্রতিশ্রুতি দিয়েছিলেন, তারই বাস্তবায়ন হিসেবে সারা দেশের ন্যায় জগন্নাথপুরেও এই তথ্য সংগ্রহ কার্যক্রম শুরু হয়েছে। আজ থেকে আগামী ৪৫ দিন সুপারভাইজার ও মাঠকর্মীরা বাড়ি বাড়ি গিয়ে তথ্য সংগ্রহ করবেন।

সভায় বক্তারা ফ্যামিলি কার্ড কার্যক্রম বাস্তবায়নের জন্য প্রধানমন্ত্রী, বিএনপির চেয়ারম্যান জনাব তারেক রহমান এবং সুনামগঞ্জ-৩ (জগন্নাথপুর-শান্তিগঞ্জ) আসনের সংসদ সদস্য মোহাম্মদ কয়ছর আহমেদকে চিলাউড়া-হলদিপুর ইউনিয়নবাসী ও স্থানীয় বিএনপির পক্ষ থেকে শুভেচ্ছা ও অভিনন্দন জানান।

Please Share This Post in Your Social Media

চিলাউড়া-হলদিপুর ইউনিয়নে ফ্যামিলি কার্ডের তথ্য সংগ্রহ কার্যক্রমের অবহিতকরণ সভা অনুষ্ঠিত

Update Time : ০৭:০১:৩০ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬