০৪:৩৮ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনায় প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম

  • Update Time : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 11
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

মোঃ মাফুজুর রহমান, নওগাঁ:

রাজশাহী রেঞ্জের সেপ্টেম্বর-২০২৬ মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভায় সার্বিক মূল্যায়নে প্রথম স্থান অধিকার করেছে নওগাঁ জেলা পুলিশ। একই সঙ্গে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে কৃতিত্ব অর্জন করেছেন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

সোমবার (১২ অক্টোবর) সকাল ১১টায় রাজশাহী রেঞ্জ ডিআইজি কার্যালয়ের পদ্মা সম্মেলন কক্ষে সেপ্টেম্বর মাসের মাসিক অপরাধ পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়। এতে সভাপতিত্ব করেন রাজশাহী রেঞ্জের ডেপুটি ইন্সপেক্টর জেনারেল (ডিআইজি) মোঃ আশিক সাঈদ, পিপিএম।

সভায় রেঞ্জাধীন জেলাগুলোর সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি, গুরুত্বপূর্ণ মামলার তদন্তের অগ্রগতি, মাদকবিরোধী অভিযান, গ্রেফতারি পরোয়ানা তামিল এবং অবৈধ আগ্নেয়াস্ত্র উদ্ধারের কার্যক্রমসহ পুলিশের বিভিন্ন কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এসব কার্যক্রমের সার্বিক মূল্যায়ন ও অভিন্ন মানদণ্ডের ভিত্তিতে রাজশাহী রেঞ্জের সব জেলার মধ্যে প্রথম স্থান অর্জন করে নওগাঁ জেলা পুলিশ। পাশাপাশি অপরাধ দমন, আইনশৃঙ্খলা রক্ষা এবং পুলিশি কার্যক্রমের সার্বিক মূল্যায়নে রাজশাহী রেঞ্জের শ্রেষ্ঠ পুলিশ সুপার হিসেবে নির্বাচিত হন নওগাঁর পুলিশ সুপার মোহাম্মদ তারিকুল ইসলাম।

নওগাঁ জেলা পুলিশের এ অর্জনকে জেলার পুলিশ সদস্যদের সম্মিলিত প্রচেষ্টা, পেশাদারত্ব ও অপরাধ প্রতিরোধে নিষ্ঠার স্বীকৃতি হিসেবে দেখা হচ্ছে। পাশাপাশি আইনশৃঙ্খলা রক্ষা ও অপরাধ দমনে নওগাঁবাসীর সহযোগিতাও এ অর্জনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছে।

অপরাধ দমন ও জননিরাপত্তা নিশ্চিত করতে পুলিশের ধারাবাহিক কার্যক্রমের স্বীকৃতি হিসেবে এ সাফল্য নওগাঁ জেলা পুলিশের জন্য গৌরবের। ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রেখে জনগণের নিরাপত্তা নিশ্চিত করা এবং অপরাধমুক্ত সমাজ গঠনে পুলিশ আরও কার্যকর ভূমিকা রাখবে—এমন প্রত্যাশা সংশ্লিষ্টদের।

সভায় কমান্ড্যান্ট (অ্যাডিশনাল ডিআইজি), আরআরএফ, রাজশাহী; অ্যাডিশনাল ডিআইজি, পিবিআই, রাজশাহী বিভাগ; অ্যাডিশনাল ডিআইজি (ক্রাইম ম্যানেজমেন্ট), রাজশাহী রেঞ্জ; রাজশাহী রেঞ্জাধীন বিভিন্ন জেলার পুলিশ সুপার এবং অন্যান্য ঊর্ধ্বতন পুলিশ কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

Please Share This Post in Your Social Media

রাজশাহী রেঞ্জে অপরাধ পর্যালোচনায় প্রথম নওগাঁ জেলা, শ্রেষ্ঠ পুলিশ সুপার তারিকুল ইসলাম

Update Time : ০৫:৩৪:০৬ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬