০৪:৩৯ পূর্বাহ্ন, মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

  • Update Time : ০১:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
  • / 20
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

সিলেটের গোয়াইনঘাটে বিভিন্ন কর্মসূচির মধ্য দিয়ে জাতীয় কন্যাশিশু দিবস-২০২৬ পালিত হয়েছে।

উপজেলা প্রশাসন ও মহিলা বিষয়ক কার্যালয়ের উদ্যোগে দিবসটি উপলক্ষে আজ সকাল ১০টায় বিয়াম ল্যাবরেটরি স্কুল প্রাঙ্গণে উপজেলা নির্বাহী কর্মকর্তা রতন কুমার অধিকারীর নেতৃত্বে বর্ণাঢ্য র‍্যালি অনুষ্ঠিত হয়।

পরে স্কুলের প্রধান শিক্ষক নূরুল ইসলামের সভাপতিত্বে ও শামীম আহমদের সঞ্চালনায় আলোচনা সভা অনুষ্ঠিত হয়। সভায় দিবসের তাৎপর্য তুলে ধরে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইউএনও রতন কুমার অধিকারী।

সভায় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান গোলাম আম্বিয়া কয়েস, গোয়াইনঘাট উপজেলা দুপ্রক’র সাধারণ সম্পাদক সাংবাদিক মো. আব্দুল মালিক, প্রেসক্লাবের সহ-সভাপতি হেলাল আহমদ বাদশাহ, রিপোর্টার্স ক্লাবের সাধারণ সম্পাদক ইমরান আহমদ, অভিভাবক অপু দাস, প্রশিক্ষক রুমানা আক্তার নিপু ও অনলাইন প্রেসক্লাবের হাবিব আহমদ।

পরে দিবস উপলক্ষে চিত্রাঙ্কন প্রতিযোগিতায় বিজয়ীদের মধ্যে পুরস্কার ও সনদ বিতরণ করেন অতিথিরা। অনুষ্ঠানে নজরুল বর্ষে জেলা পর্যায়ে নজরুল সংগীতে শ্রেষ্ঠ অঙ্কিতা দাসকে ইউএনও’র পক্ষ থেকে বিশেষ পুরস্কার প্রদান করা হয়।

Please Share This Post in Your Social Media

গোয়াইনঘাটে জাতীয় কন্যাশিশু দিবস পালিত

Update Time : ০১:২৪:৩৫ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬