বেরোবির ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত
- Update Time : ০৫:০১:৩৯ অপরাহ্ন, সোমবার, ১২ অক্টোবর ২০২৬
- / 11
জেসমিন আক্তার মনি, রংপুর জেলা প্রতিনিধি:
বর্ণাঢ্য আয়োজনে বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) ১৮তম প্রতিষ্ঠাবার্ষিকী পালিত হচ্ছে।
রোববার (১২ অক্টোবর) সকালে বিশ্ববিদ্যালয়ের প্রশাসনিক ভবনের সামনে জাতীয় সংগীত পরিবেশনের মাধ্যমে অনুষ্ঠানের সূচনা হয়। পরে জাতীয় পতাকা ও বিশ্ববিদ্যালয়ের পতাকা উত্তোলন করা হয়। এরপর পায়রা ও বেলুন উড়িয়ে দিবসের শুভ উদ্বোধন ঘোষণা করা হয়।
উদ্বোধন শেষে একটি বর্ণাঢ্য শোভাযাত্রা বের হয়। শোভাযাত্রায় বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী, কর্মকর্তা ও কর্মচারীরা অংশ নেন। শোভাযাত্রাটি ক্যাম্পাস থেকে শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে পুনরায় ক্যাম্পাসে এসে শেষ হয়।
উল্লেখ্য, ২০০৮ সালের এই দিনে বিশ্ববিদ্যালয়টির আনুষ্ঠানিক যাত্রা শুরু হয়। দীর্ঘ পথচলায় নানা সংকট পেরিয়ে শিক্ষা ও গবেষণায় বিশ্ববিদ্যালয়টি আরও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করেছেন শিক্ষক-শিক্ষার্থীরা।
দিবসটি উপলক্ষে দিনব্যাপী কেক কাটা, ক্রীড়া প্রতিযোগিতা, আলোচনা সভা, পুরস্কার বিতরণী, সাংস্কৃতিক অনুষ্ঠান ও আতশবাজি প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন কমিটির আহ্বায়ক ড. ফেরদৌস রহমান।



















