জগন্নাথপুরে আইএফআইসি ব্যাংকের ৫০ বছর পূর্তি উদযাপন
- Update Time : ১০:৫৫:৩৫ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 13
স্টাফ রিপোর্টার:
অবিচল বিশ্বাসের ৫০ বছর’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে বর্ণাঢ্য আয়োজন ও আনন্দঘন পরিবেশে আইএফআইসি ব্যাংক পিএলসি এর ৫০ বছর পূর্তি ও সুবর্ণজয়ন্তী উদযাপন করা হয়েছে।
বৃহস্পতিবার (৮ অক্টোবর) দুপুরে আইএফআইসি ব্যাংক পিএলসি জগন্নাথপুর উপজেলা শাখার আয়োজনে কেক কাটা, আলোচনা সভা এবং গ্রাহক শুভেচ্ছা বিনিময়ের মধ্য দিয়ে দিনটি পালন করা হয়।
আইএফআইসি ব্যাংক পিএলসি জগন্নাথপুর শাখা ব্যবস্থাপক ওমর ফারুক মিস্টুর সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন ইসলামী ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যাবস্হাপক মোঃ জহির উদ্দিন বাবর,এক্সিম ব্যাংক জগন্নাথপুর শাখার ব্যবস্হাপক মোহাম্মদ রেজাউর রফিক, জগন্নাথপুর প্রেসক্লাব সভাপতি তাজ উদ্দিন আহমদ, জগন্নাথপুর বাজারের বিশিষ্ট ব্যাবসায়ী হাজি ছমির উদ্দিন, ব্যাংকের গ্রাহক মতিউর রহমান প্রমুখ।
সভাপতির বক্তব্যে শাখা ব্যবস্থাপক ওমর ফারুক মিষ্টু ব্যাংকের বিভিন্ন ক্ষেত্রে সফলতার চিত্র তুলে ধরে বলেন গ্রাহকদের ভালোবাসায় ৫০ বছরের এই ঐতিহাসিক মাইলফলকে সততা, নির্ভরযোগ্যতা ও আধুনিক ব্যাংকিং সেবার মাধ্যমে দেশের অর্থনৈতিক উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
অনুষ্ঠানে ব্যাংক এশিয়া ব্যবস্হাপক আশীষ কুমার সরকার, কৃষি ব্যাংক ব্যবস্হাপক মোহাম্মদ মূসা হোসেইন, ডাচ বাংলা ব্যাংকের সিনিয়র এক্সিকিউটিভ অফিসার অমিয় কুমার দাস, আইএফআইসি ব্যাংক জগন্নাথপুর শাখার কাস্টমার সার্ভিস অফিসার মোঃ দিলোয়ার হোসাইন, লোন অফিসার আবু রিফাত রাকিবুল,
মার্কটিং এন্ড সেলস অফিসার রাকিবুল হাসান,
পরিষেবা অফিসার আনসাফ আল আরাফ, পরিষেবা অফিসার পান্না শীল সহ স্থানীয় ব্যবসায়ী, গ্রাহক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন।
এসময় ব্যাংকের সমৃদ্ধি সহ দেশ ও জাতীর কল্যাণ কামনায় বিশেষ মোনাজাত পরিচালনা করেন স্বনাম খ্যাত ইসলামি শু-বক্তা মুফতি বদর উদ্দিন আল-আমীন।
পরে আমন্ত্রিত অতিথি, ব্যাংকের কর্মকর্তা কর্মচারী, এবং গ্রাহকদের সাথে নিয়ে উৎসবমুখর পরিবেশে সুবর্ণজয়ন্তীর কেক কাটা হয়।


















