সাড়ে ৫ কোটি টাকার নবনির্মিত সেতুর উদ্বোধন করলেন এমপি শাহজাহান চৌধুরী
- Update Time : ১০:৫১:২৪ অপরাহ্ন, বৃহস্পতিবার, ৮ অক্টোবর ২০২৬
- / 15
*মোহাম্মদ আব্বাস উদ্দিন, লোহাগাড়া, চট্টগ্রাম:
চট্টগ্রাম-১৫ আসনের সংসদ সদস্য জননেতা শাহজাহান চৌধুরী লোহাগাড়া উপজেলার নেয়াজর টেক হতে টংকাবতী ফরেস্ট অফিস ভায়া কানুরাম বাজার নব নির্মিত ব্রিজের শুভ উদ্বোধন করেছেন।
বৃহস্পতিবার ৮ অক্টোবর বুধবার নতুন সেতু পারাপারের মাধ্যমে আনুষ্ঠানিকভাবে এই সেতুর উদ্বোধন করা হয়।
এসময় উপস্থিত ছিলেন কলাউজান ইউনিয়ন জামায়াতের আমীর ডাঃ ছিদ্দিক আহমদ, লোহাগাড়া উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সিনিয়র সহ-সভাপতি এম. রফিক দিদার, কলাউজান ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলানা ইদ্রিস, বড়হাতিয়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান মৌলানা জুনায়েদ চৌধুরী, মাষ্টার মোবারক আলী, পদুয়ার বিশিষ্ট ব্যবসায়ী নুরুল ইসলাম সিকদার প্রমুখ।
উল্লেখ্য, এলজিইডির বাস্তবায়নে ৫ কোটি ৪৫ লাখ ৬ হাজার ৩১ টাকা ব্যয়ে এই ব্রিজটি নির্মাণ করা হয়েছে। এই সেতু চালু হওয়ায় স্থানীয় হাজারো মানুষের দীর্ঘদিনের দুর্ভোগের অবসান হলো।


















