০৩:১৩ অপরাহ্ন, শুক্রবার, ৩০ অক্টোবর ২০২৬, ১৫ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ

গোয়াইনঘাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত

  • Update Time : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬
  • / 13
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

গোয়াইনঘাট (সিলেট) প্রতিনিধি:

নজরুল বর্ষ উপলক্ষে সিলেটের গোয়াইনঘাটে শিক্ষা প্রতিষ্ঠানভিত্তিক নজরুল বিষয়ক সেমিনার ও সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।

গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের আয়োজনে ও উপজেলা প্রশাসন গোয়াইনঘাটের সহযোগিতায় বৃহস্পতিবার (২৯ অক্টোবর) উপজেলা হলরুমে এ অনুষ্ঠান সম্পন্ন হয়।

কবি কাজী নজরুল ইসলামের বিদ্রোহী বাণী, সাম্য ও প্রেমের চেতনাকে নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার লক্ষ্যে উদযাপিত হলো ‘নজরুল বর্ষ’। সেমিনার শেষে নজরুলসংগীত, আবৃত্তি, চিত্রাঙ্কন, অভিনয় (একক), নৃত্য, হামদ-নাত ও গজল প্রতিযোগিতায় বিজয়ী শিক্ষার্থীদের হাতে পুরস্কার তুলে দেন উপজেলা নির্বাহী অফিসার রতন কুমার অধিকারী।

প্রধান অতিথির বক্তব্যে উপজেলা নির্বাহী অফিসার বলেন, “নজরুল শুধু একটি নাম নন, তিনি হলেন অন্যায় ও শোষণের বিরুদ্ধে প্রতিবাদের প্রতীক এবং অসাম্প্রদায়িক চেতনার মূর্ত প্রতীক। বর্তমান সমাজের নানান সংকটে নজরুলের সাম্যবাদী ও মানবিক দর্শন আমাদের পথ দেখায়।”

সেমিনারে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মো. শরিফ উদ্দিন, কৃষি সম্প্রসারণ কর্মকর্তা ইন্দ্রজিত চন্দ্র ভৌমিক, বীর মুক্তিযোদ্ধা মো. খায়রুল ইসলাম, গোয়াইনঘাট সরকারি মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক সিরাজুল ইসলাম, থানার এসআই গোলাম ফাত্তাহ, রিপোর্টার্স ক্লাবের সভাপতি সাদিকুর রহমান, সাধারণ সম্পাদক ইমরান আহমদসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।

Please Share This Post in Your Social Media

গোয়াইনঘাটে নানা আয়োজনে নজরুল বর্ষ উদযাপিত

Update Time : ০৬:৫৫:৩৯ অপরাহ্ন, বৃহস্পতিবার, ২৯ অক্টোবর ২০২৬