০৬:৫১ অপরাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ

ময়মনসিংহে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

  • Update Time : ০৯:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬
  • / 13
সংবাদ ফটোকার্ড তৈরি ও ডাউনলোড করুন →

হারাধন সূত্রধর, ময়মনসিংহ:

ময়মনসিংহ জেলায় ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ অক্টোবর-২০২৬ এর শারীরিক সক্ষমতা পরীক্ষা (Physical Endurance Test — PET) এর দ্বিতীয় দিনের কার্যক্রম সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২০ নভেম্বর ২০২৬) সকাল ৭টা থেকে দুপুর ২টা পর্যন্ত ময়মনসিংহ পুলিশ লাইন্স মাঠে শারীরিক মাপ ও কাগজপত্র যাচাইয়ে বাছাইকৃত প্রার্থীদের ২০০ মিটার দৌড়, পুশ-আপ, লং জাম্প ও হাই জাম্প পরীক্ষা অনুষ্ঠিত হয়।

‘সেবার ব্রতে চাকরি’ স্লোগানকে ধারণ করে শতভাগ স্বচ্ছতা ও যোগ্যতার ভিত্তিতে নিয়োগ কার্যক্রম সম্পন্ন করার লক্ষ্যে টিআরসি নিয়োগ বোর্ডের সভাপতি ও ময়মনসিংহের পুলিশ সুপার মোহাম্মদ কামরুল হাসান সরেজমিনে উপস্থিত থেকে সার্বিক কার্যক্রম তদারকি করেন।

এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের প্রতিনিধিবৃন্দ, টিআরসি নিয়োগ বোর্ডের সম্মানিত সদস্য, জেলা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তাবৃন্দ এবং নিয়োগ কার্যক্রমে দায়িত্ব পালনকারী বিভিন্ন পদমর্যাদার পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।

নিয়োগ কার্যক্রমে স্বচ্ছতা, নিরপেক্ষতা ও যোগ্যতাকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বাছাই প্রক্রিয়া সম্পন্ন করা হচ্ছে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

Please Share This Post in Your Social Media

ময়মনসিংহে টিআরসি নিয়োগের দ্বিতীয় দিনের শারীরিক সক্ষমতা পরীক্ষা সম্পন্ন

Update Time : ০৯:০৮:৩৬ পূর্বাহ্ন, শনিবার, ২১ নভেম্বর ২০২৬