জাতিসংঘে আইন কর্মকর্তা হিসেবে দায়িত্ব পাওয়ায় জাইমা রহমানকে জিসপ সভাপতির অভিনন্দন
- Update Time : ১০:১০:২৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 17

ডেস্ক রিপোর্ট:
জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশনের সভাপতির কার্যালয়ে (OPGA) লিগ্যাল অফিসার হিসেবে দায়িত্ব পাওয়ায় ব্যারিস্টার জাইমা রহমানকে শুভেচ্ছা ও অভিনন্দন জানিয়েছেন জিয়াউর রহমান সমাজ কল্যাণ পরিষদ (জিসপ)-এর সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন।
জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশিত তালিকায় জাইমা রহমানকে “Legal Officer – Bangladesh” হিসেবে উল্লেখ করা হয়েছে। তিনি ৮১তম অধিবেশনের সভাপতি খলিলুর রহমানের কার্যালয়ে আইনি বিষয়গুলো দেখবেন। 9890
প্রধানমন্ত্রীর সহকারী প্রেস সচিব কে এম নাজমুল হক জানিয়েছেন, জাতিসংঘের বিদ্যমান নিয়ম ও প্রক্রিয়া অনুসরণ করেই তাকে নিয়োগ দেওয়া হয়েছে। 9890
জাইমা রহমান প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা। তিনি কুইন মেরি ইউনিভার্সিটি অব লন্ডন থেকে আইন বিষয়ে স্নাতক এবং ইনার টেম্পল থেকে ব্যারিস্টার। এই কার্যালয়ে ৪০ জন কর্মকর্তার মধ্যে ৬ জন বাংলাদেশি রয়েছেন। bcbc
অভিনন্দন বার্তায় জিসপ সভাপতি এম গিয়াস উদ্দিন খোকন বলেন, “বাংলাদেশের স্বাধীনতা, সার্বভৌমত্ব, গণতন্ত্র ও জাতীয় স্বার্থের প্রশ্নে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান এবং জিয়া পরিবারের ভূমিকা স্মরণীয়। ব্যারিস্টার জাইমা রহমানের এই অর্জন বাংলাদেশের জন্য গর্বের।”
তিনি জাইমা রহমানের সুস্বাস্থ্য, সাফল্য ও উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করেন।



















