২৩ সেপ্টেম্বর বকশিবাজার দরবারে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম ও এগারো শরীফ মেহফিল
- Update Time : ১০:৩১:১১ অপরাহ্ন, সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬
- / 5

নিজস্ব প্রতিবেদক:
ঢাকার ঐতিহ্যবাহী “খানকাহ ফকির জহুর আল কাদরী” বকশিবাজার খানকাহ শরিফে পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম (বড় এগারো শরীফ) মেহফিল আগামী ২৩ সেপ্টেম্বর ২০২৬, বুধবার রাত ৮টায় বাদ এশা অনুষ্ঠিত হবে।
পবিত্র মেহফিলে দোয়া ও মুনাজাত পরিচালনা করবেন বকশিবাজার দরবার শরীফের বর্তমান গদীনশীন পীর, বিশিষ্ট সমাজসেবক, সুফি স্কলার ফকীর শাহ্ সাঈদ আনওয়ার আল মোবারকী ক্বাদরী, চিশতী পীর কেবলা।
মেহফিলে সকল স্তরের গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং খানকাহ শরীফের সকল মুরীদান, অসংখ্য আশেকে রাসূল, শিক্ষাবিদ, ব্যবসায়ী, সরকারের উচ্চপদস্থ কর্মকর্তা, সাংবাদিক, ওলামা-মাশায়েখ ও ভক্তরা অংশগ্রহণ করবেন।
পবিত্র ফাতেহা-ই-ইয়াজদাহম, যা বড় এগারো শরীফ নামেও পরিচিত, এটি পীরানে পীর গাউসুল আজম হযরত আব্দুল কাদের জিলানী (রহ.)-এর স্মরণে পালিত হয়। ‘ইয়াজদাহম’ ফারসি শব্দ, যার অর্থ এগারো, অর্থাৎ রবিউস সানি মাসের এগারো তারিখের ফাতেহা।
খানকাহ শরীফের পক্ষ থেকে জানানো হয়েছে, উক্ত মেহফিলে আদব ও ভক্তির সাথে শামিল হয়ে সকলে ফয়েজ হাসিল করতে পারবেন।
“এলাহি বে-হুরমতে হযরত সাইয়্যেদ শেখ মহি উদ্দীন মুশকিল কুশা বিল খায়ের”। বকশিবাজার দরবার শরীফ শুধু একটি আধ্যাত্মিক কেন্দ্রই নয়, বরং সুফিবাদের আলোকে ইসলামি মূল্যবোধ জাগ্রত করা এবং আর্তমানবতার সেবায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে।
শাহসূফী আল মোবারকী ক্বাদরী পরিচালিত খানকাহ্ ফকির জহুর আল ক্বাদরীতে প্রায় ৪ যুগের অধিক সময় ধরে প্রতিদিন প্রায় ৫ হাজার বার দরূদ শরীফ ও খতমে খাজেগান এবং প্রতি আরবী মাসের ১১ তারিখ বাদ এশা এগারো শরীফের আমল, মিলাদ ও কিয়াম, হামদ-নাত, শানে বেলায়াত, বুর্দায়ে বড়পীর, কাসিদায়ে খাজা গরীবে নেওয়াজ ও আশেকী কালামের মজলিশ প্রচলন রয়েছে।
উল্লেখ্য, ফকির শাহ্ সাঈদ আনওয়ার মোবারকী আল ক্বাদরী একজন সুফি স্কলার, শিল্পোদ্যোক্তা ও মানবতার সেবক। নিজের উপার্জিত অর্থে প্রায় ৪ যুগ ধরে তিনি আধ্যাত্মিক ও মানবসেবার খেদমতে নিয়োজিত। আর্তমানবতার সেবায় মানবতার ফেরিওয়ালা হিসেবে পরিচিত এ পীর সাহেব করোনাকালেও মাস্ক, হ্যান্ড স্যানিটাইজার বিতরণ ও কর্মহীনদের মাঝে খাদ্য সরবরাহ করেছেন। ১ ঘণ্টার জন্যও তাঁর খানকাহের মূল ফটক বন্ধ থাকে না।
ঢাকা আলিয়া মাদরাসা সংলগ্ন বকশিবাজার মোড়ে অবস্থিত খানকাহ্ ফকির জহুর আল ক্বাদরী পরিচালিত এই দরবারে উক্ত মেহফিলে সকল মুরিদানকে মোহাব্বত ও ভক্তি সহকারে শরিক হওয়ার তৌফিক কামনা করা হয়েছে।



















