১১:১২ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬, ৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ

জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মাস্টার আব্দুর রাজ্জাকের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

  • Update Time : ১১:০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬
  • / 2

স্টাফ রিপোর্টারঃ-
সুনামগঞ্জের জগন্নাথপুরে বিশিষ্ট শিক্ষাবিদ ও মানবিক ব্যক্তিত্ব মরহুম মাস্টার আব্দুর রাজ্জাক এর ২৭ তম মৃত্যুবার্ষিকী ও মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের প্রতিষ্ঠাবার্ষিকী পালন করা হয়েছে।

শনিবার (১৯ সেপ্টেম্বর)  মরহুম মাস্টার আব্দুর রাজ্জাকের গ্রামের বাড়ি জগন্নাথপুর উপজেলার রানীগঞ্জ ইউনিয়নের ঘোষগাঁও গ্রামে  বিভিন্ন কর্মসূচির মধ্যদিয়ে মৃত্যুবার্ষিকী ও
স্মৃতি পরিষদের প্রতিষ্ঠা বার্ষিকী পালন করা হয়।

মরহুম মাস্টার আব্দুর রাজ্জাক  ছিলেন একজন আদর্শবান শিক্ষক, সমাজের আলোকবর্তিকা এবং মানুষের ভালোবাসা ও শ্রদ্ধার এক অনন্য ব্যক্তিত্ব। তাঁর জ্ঞান, সততা, মানবিকতা ও শিক্ষার প্রতি অসামান্য অবদান আজও জগন্নাথপুরে অসংখ্য মানুষের জীবনে প্রেরণার উৎস হয়ে রয়েছে।

মরহুমের রূহের মাগফিরাত কামনা ও ঈসালে সাওয়াবের উদ্দেশ্যে মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ বিভিন্ন কল্যাণমূলক কর্মসূচি বাস্তবায়ন করেছে।

কর্মসূচির মধ্যে রয়েছে গ্রামের কবরস্থানের জন্য একটি পিঞ্জিরা , একজন অসহায় ব্যক্তিকে একটি ছাগল, একজন ব্যক্তির সন্তানের খৎনার জন্য আর্থিক সহায়তা প্রদান ছাড়াও মরহুমের রূহের মাগফিরাত কামনায় তাঁর গ্রামের বাড়িতে ও যুক্তরাজ্যের বেডফোর্ড ইসলামিক মিশন অ্যান্ড জামে মসজিদে খতমে কুরআন ও দোয়া মিলাদ অনুষ্ঠিত হয়েছে।

মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের উপদেষ্টা, বিশিষ্ট রাজনীতিবিদ ও সমাজসেবক  দিল্লুল হক দুলাল মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করেন।পাশাপাশি তিনি স্মৃতি পরিষদের মাধ্যমে ভবিষ্যতেও সমাজসেবামূলক কার্যক্রম অব্যাহত রাখতে সকলের দোয়া ও সহযোগিতা কামনা করেন।

মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের চেয়ারম্যান, বিশিষ্ট সমাজসেবক, শিক্ষাবিদ, রাজনীতিবিদ ও সাংবাদিক সায়েকুল হক সায়েক মরহুমের রূহের মাগফিরাত কামনায় দেশ-বিদেশে অবস্থানরত তাঁর সকল ছাত্র-ছাত্রী, শুভানুধ্যায়ী ও সর্বস্তরের মানুষের কাছে দোয়া প্রার্থনা করেন।

তিনি বলেন,”মাস্টার আব্দুর রাজ্জাক সাহেব বিশ্বাস করতেন একটি শিক্ষিত, নৈতিক ও আদর্শবান প্রজন্মই একটি সমৃদ্ধ সমাজ গড়তে পারে। আজও তাঁর শিক্ষা, আদর্শ, শৃঙ্খলা ও মানবিক মূল্যবোধ আমাদের পথ দেখায়। তাঁর রেখে যাওয়া আদর্শ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং শিক্ষা ও সমাজসেবামূলক কার্যক্রম আরও বিস্তৃত করতে মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদ ভবিষ্যতেও নিরলসভাবে কাজ করে যাবে।”

স্মৃতি পরিষদের ভাইস চেয়ারম্যান মরহুমের বড় নাতি, সমধল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক তানভীরুল হক বলেন,”মরহুম মাস্টার আব্দুর রাজ্জাক সাহেবের আদর্শ, শিক্ষা ও মানবিক মূল্যবোধ নতুন প্রজন্মের কাছে পৌঁছে দিতে এবং তাঁর স্মৃতিকে অম্লান রাখতে মাস্টার আব্দুর রাজ্জাক স্মৃতি পরিষদের পক্ষ থেকে ভবিষ্যতেও বিভিন্ন জনকল্যাণমূলক কার্যক্রম অব্যাহত থাকবে। তিনি মরহুমের রূহের মাগফিরাত কামনায় সকলের কাছে দোয়া প্রার্থনা করা হয়।

মিলাদ মাহফিল শেষে আল্লাহ তাআলার দরবারে মরহুম মাস্টার আব্দুর রাজ্জাক সাহেবের রূহের মাগফিরাত, কবরের শান্তি এবং জান্নাতুল ফিরদাউস নসিবের জন্য বিশেষ মোনাজাত করা হয়।#####

Please Share This Post in Your Social Media

জগন্নাথপুরে বিভিন্ন কর্মসূচীর মধ্যদিয়ে মাস্টার আব্দুর রাজ্জাকের ২৭তম মৃত্যুবার্ষিকী পালিত

Update Time : ১১:০৮:১১ পূর্বাহ্ন, রবিবার, ২০ সেপ্টেম্বর ২০২৬