দিরাইয়ে পূজা উদযাপন ফ্রন্টের দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন
- Update Time : ০৯:৫১:৪৩ অপরাহ্ন, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬
- / 15

সুনামগঞ্জ প্রতিনিধি:
বাংলাদেশ পূজা উদযাপন ফ্রন্ট দিরাই উপজেলা ও পৌর শাখার দ্বি-বার্ষিক সম্মেলন সম্পন্ন হয়েছে। শুক্রবার (২৬ সেপ্টেম্বর) বাদ জুমা দিরাই শহরের বিএনপি কার্যালয়ে এ সম্মেলন অনুষ্ঠিত হয়।
দিরাই উপজেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক রতিকান্ত দাসের সভাপতিত্বে ও সদস্য সচিব বিষ্ণু পদ সরকারের সঞ্চালনায় সম্মেলনে প্রধান অতিথি ছিলেন সুনামগঞ্জ হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের আহ্বায়ক ও জেলা বিএনপির সদস্য অশোক তালুকদার।
সম্মেলনের উদ্বোধন করেন জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সদস্য সচিব অ্যাড. দিপঙ্কর বণিক সুজিত। প্রধান বক্তা ছিলেন জেলা পূজা উদযাপন ফ্রন্টের আহ্বায়ক অজিত কুমার দাস ও বিশেষ বক্তা সদস্য সচিব রাজন তালুকদার।
বিশেষ অতিথি ছিলেন দিরাই উপজেলা বিএনপির প্রথম যুগ্ম আহ্বায়ক মঈনুদ্দিন চৌধুরী, পৌর বিএনপির আহ্বায়ক মিজানুর রহমান, যুগ্ম আহ্বায়ক মো. আমিরুল ইসলাম, উপজেলা বিএনপির সদস্য আবু সাঈদ চৌধুরী, স্বেচ্ছাসেবক দলের আহ্বায়ক সজীব রশিদ চৌধুরী, উপজেলা ছাত্রদলের আহ্বায়ক সাজু চৌধুরী, জেলা হিন্দু, বৌদ্ধ, খ্রিস্টান কল্যাণ ফ্রন্টের সিনিয়র যুগ্ম আহ্বায়ক শংকর কুমার দাস ও জেলা পূজা উদযাপন ফ্রন্টের যুগ্ম আহ্বায়ক রামকৃষ্ণ তালুকদার সবুজ।
প্রধান অতিথির বক্তব্যে অশোক তালুকদার বলেন, “আসন্ন দুর্গাপূজাকে কেন্দ্র করে কোনো ফ্যাসিস্টের দোসর যেন কমিটিতে অনুপ্রবেশ করতে না পারে, সেদিকে সজাগ থাকতে হবে। প্রতিটি পূজামণ্ডপে সরকারি অনুদান যেন যথাযথভাবে পৌঁছায়, সে দাবি জানাচ্ছি।”
সম্মেলন শেষে সর্বসম্মতিক্রমে রতিকান্ত দাসকে সভাপতি, পংকজ দাসকে সাধারণ সম্পাদক ও মিঠু রায়কে সাংগঠনিক সম্পাদক করে উপজেলা কমিটি এবং হরিপদ দেবনাথকে সভাপতি, দপলু চন্দকে সাধারণ সম্পাদক ও রুবেল দেবনাথকে সাংগঠনিক সম্পাদক করে পৌর কমিটি ঘোষণা করা হয়। পূর্ণাঙ্গ কমিটি পরে ঘোষণা করা হবে।



















